মাঠে কাজ করতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু

০৫ জুন ২০২৬, ০৪:৪৮ PM
বরগুনা জেনারেল হাসপাতাল

বরগুনা জেনারেল হাসপাতাল © সংগৃহীত

বরগুনা সদর উপজেলায় মাঠে কাজ করার সময় বজ্রপাতে মো. মহিউদ্দিন (৪০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। শুক্রবার (৫ জুন) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বুড়িরচর ইউনিয়নের মস্তুকটানা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মহিউদ্দিন বরগুনা সদর উপজেলার আয়লা পাতাকাটা ইউনিয়নের দক্ষিণ ইটবাড়িয়া গ্রামের সেকান্দর হাওলাদারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বৃষ্টি শুরু হলে মহিউদ্দিন মস্তুকটানা এলাকায় একটি জমিতে কোদাল দিয়ে মাটি কাটার কাজ করছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে তা সরাসরি তার ওপর আঘাত হানে। এতে তিনি ঘটনাস্থলেই গুরুতর আহত হন।

বজ্রপাতের শব্দ শুনে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে তাকে উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের প্রতিবেশীরা জানান, বৃষ্টির মধ্যেও মহিউদ্দিন মাঠে কাজ করছিলেন। হঠাৎ বিকট শব্দে বজ্রপাত হলে তারা ছুটে গিয়ে তাকে মাটিতে পড়ে থাকতে দেখেন। পরে হাসপাতালে নেওয়া হলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।

বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল আলীম বলেন, বজ্রপাতে এক কৃষকের মৃত্যুর খবর পাওয়া গেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

সেকেন্ড ইলেভেনের ক্রিকেটারদের আবাসন সমস্যা নিয়ে যা বলছে বিস…
  • ০৭ অক্টোবর ২০২৬
ধর্ম উপদেষ্টা ও বায়তুল মোকারমের খতিব হওয়ার প্রস্তাব পেয়েছিল…
  • ০৭ অক্টোবর ২০২৬
‘সিনিয়র না হইলে এখন পিডাইতাম’— ফেসবুক পোস্টের জেরে সিনিয়র-…
  • ০৭ অক্টোবর ২০২৬
আগে জানতাম জেলায় জেলায় বিশ্ববিদ্যালয়, এখন শুনি উপজেলায় উপজে…
  • ০৭ অক্টোবর ২০২৬
জাবি থেকে শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হলেন ৩৮ জন 
  • ০৭ অক্টোবর ২০২৬
সিঙ্গার বাংলাদেশে মাসিক ভাতাসহ ইন্টার্নশিপের সুযোগ, আবেদন ২…
  • ০৭ অক্টোবর ২০২৬