বৃষ্টিতে ফুটবল খেলতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

০৪ জুন ২০২৬, ১০:৪৬ PM , আপডেট: ০৪ জুন ২০২৬, ১০:৫২ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © প্রতীকী ছবি

কে জানতো এটাই যে হতে যাচ্ছে বন্ধুদের সাথে আনন্দঘন মুহূর্ত। কিংবা আজ আর ফুটবল খেলা শেষে বাড়ি ফেরা হবে না তার? শেরপুর সদর উপজেলার চরপক্ষীমারি ইউনিয়নে বৃষ্টির পূর্বমুহূর্তে ফুটবল খেলতে গিয়ে বজ্রপাতে ২১ বছর বয়সি মো. মিজান মিয়ার মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে উপজেলার সাতপাকিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মিজান ওই গ্রামের কমল মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে বন্ধুদের সঙ্গে মাঠে ফুটবল খেলতে যান মিজান। খেলার একপর্যায়ে আকস্মিক বজ্রপাতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে জামালপুর জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা জানান, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে নিহতের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

প্রশ্ন ফাঁস ঠেকাতে এবার সচিবালয়ে রাত কাটাচ্ছেন প্রতিমন্ত্রী…
  • ১৬ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে নিখোঁজ ঢাবি অধ্যাপক, থানায় জিডি
  • ১৬ অক্টোবর ২০২৬
সাবেক মুক্তিযুদ্ধমন্ত্রীর মেয়েকে ভারত যাওয়ার অনুমতি দিল উন্…
  • ১৬ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে দুই গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধ বাবা-ছেলে
  • ১৬ অক্টোবর ২০২৬
জামায়াতের কার্যালয়ে গাড়ি ভাঙচুর, এবি পার্টির নেতাকে অব্যা…
  • ১৫ অক্টোবর ২০২৬
১০ দেশের গবেষক নিয়ে রাবির আইন বিভাগের আন্তর্জাতিক সম্মেলন ৩…
  • ১৫ অক্টোবর ২০২৬