ঢাকাসহ ১২ জেলায় বিকেলের মধ্যে কালবৈশাখী ঝড়ের সতর্কবার্তা

০৩ মে ২০২৬, ১২:১৩ PM , আপডেট: ০৩ মে ২০২৬, ১২:২১ PM
কালবৈশাখী ঝড়

কালবৈশাখী ঝড় © ফাইল ছবি

ঢাকাসহ দেশের ১২ জেলায় বিকেলের মধ্যে কালবৈশাখী ঝড়ের সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় বজ্রসহ বৃষ্টি হতে পারে বলেও জানানো হয়েছে আবহাওয়ার পূর্বাভাসে। আজ রবিবার (৩ মে) আবহাওয়া অধিদপ্তরের অফিসিয়াল ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে।

কালবৈশাখী ও বজ্রপাত সতর্কবার্তায় বলা হয়েছে, কুমিল্লা, নারায়ণগঞ্জ, বাগেরহাট ও ফেনী জেলার কিছু স্থানে ৩ মে বিকেল ৩টার মধ্যে পুনরায় ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি বা বৃষ্টি হতে পারে। বজ্রপাতের সময়, ঘরের বাইরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: পাকা আম শরীরের তাপমাত্রা কেন বাড়ায়, আরও যেসব প্রভাব পড়ে স্বাস্থ্যে

অপর বার্তায় বলা হয়েছে, লক্ষ্মীপুর, শরীয়তপুর, নোয়াখালী, চট্টগ্রাম, খাগড়াছড়ি, নরসিংদী, ঢাকা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার কিছু স্থানে বিকেল ৪টার মধ্যে পুনরায় ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি বা বৃষ্টি হতে পারে।

এভারকেয়ার হাসপাতালে চাকরি, আবেদন ১৮ অক্টোবর পর্যন্ত
  • ১১ অক্টোবর ২০২৬
মোবাইলে স্টারলিংক সেবা, খরচ কত
  • ১১ অক্টোবর ২০২৬
নতুন চোটে নাহিদ রানা, শঙ্কা ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও
  • ১১ অক্টোবর ২০২৬
১৫ বছরের নিচে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা দিল…
  • ১১ অক্টোবর ২০২৬
৯ দিনের ছুটিতে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় 
  • ১১ অক্টোবর ২০২৬
চুয়েটের সংকট ও প্রাতিষ্ঠানিক পরিপক্কতার প্রশ্ন: কুয়েটের অভি…
  • ১১ অক্টোবর ২০২৬