রাজধানীসহ সারাদেশের শীত নিয়ে ‘দুঃসংবাদ’

২৫ ডিসেম্বর ২০২৫, ০৯:৫৮ PM , আপডেট: ২৫ ডিসেম্বর ২০২৫, ১০:০০ PM
শীত

শীত © সংগৃহীত

রাজধানীসহ সারাদেশের রাতের তাপমাত্রা আরও কমার পাশাপাশি শীতের প্রকোপ বাড়ার আশঙ্কা রয়েছে। একই সাথে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে উত্তরাঞ্চল ও নদী অববাহিকায় কোথাও কোথাও ঘন কুয়াশা দেখা দিতে পারে। আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বর্তমানে পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। একই সঙ্গে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। যার বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর প্রভাবে দেশের আবহাওয়ায় শুষ্কতা বজায় থাকলেও কুয়াশা ও তাপমাত্রা পরিবর্তনের সম্ভাবনা রয়েছে।

এতে বলা হয়, আজ প্রথম দিনে সারা দেশে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়ার আশঙ্কা রয়েছে। এ সময় সারা দেশে রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

দ্বিতীয় দিন অর্থাৎ ২৬ ডিসেম্বর সকাল ৯টা থেকে সারা দেশে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তরাঞ্চল ও নদী অববাহিকায় কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যান্য অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এ সময় রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

তৃতীয় দিন (২৭ ডিসেম্বর) ও চতুর্থ দিন (২৮ ডিসেম্বর) সারা দেশে একই ধরনের আবহাওয়া বিরাজ করার সম্ভাবনা রয়েছে। এই দুই দিনেও আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত উত্তরাঞ্চল ও নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। চতুর্থ দিনে রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

পঞ্চম দিন (২৯ ডিসেম্বর) সকাল ৯টা থেকে সারা দেশে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত উত্তরাঞ্চল ও নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং অন্যত্র হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে। এ সময় রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

তেজগাঁও কলেজে ২০ পদে শিক্ষক নিয়োগ
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
এবার হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাবেক উপাচার্য কলিমু…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
স্থানীয় নির্বাচনে যে কোনো দলের প্রার্থী অংশ নিতে পারবেন
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ইনসাফ বারাকাহ কিডনি এন্ড জেনারেল হাসপাতালে ৮ পদে নিয়োগ
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
লিখতে ভুল করায় অকথ্য নির্যাতনে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী স…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
মাধ্যমিক শিক্ষার্থীদের যুক্তরাষ্ট্রে ফুলফান্ডেড স্কলারশিপে …
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9