ঢাকার তাপমাত্রা নামল ১৬ ডিগ্রিতে, বাড়ছে শীতের তীব্রতা

১১ ডিসেম্বর ২০২৫, ০৮:৫৪ AM
রাজধানীতে কুয়াশা

রাজধানীতে কুয়াশা © সংগৃহীত

রাজধানী ঢাকায় ক্রমেই শীতের তীব্রতা বাড়ছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল ৬ টায় ঢাকার তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছিল। ঢাকার কিছু কিছু এলাকায় কুয়াশা পড়তেও দেখা গেছে। গত কয়েক দিনের তুলনায় শীতও বেশি অনুভূত হয়েছে। তবে দিনের বাকি সময় আকাশ পরিষ্কার ও আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

বৃহস্পতিবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

পূর্বাভাসে বলা হয়েছে, সকাল থেকে দিনের আবহাওয়া শুষ্ক ও আকাশ পরিষ্কার থাকবে। এ সময় উত্তর/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে হালকা বাতাস প্রবাহিত হতে পারে। একইসঙ্গে দিনের তাপমাত্রাও অপরিবর্তিত থাকতে পারে।

আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৬.৩ ডিগ্রি সেলসিয়াস। বার্তাসের আর্দ্রতা ছিল ৯০ শতাংশ। গতকাল বুধবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৪ ডিগ্রি সেলসিয়াস। আর আজকের সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াস। আজ সন্ধ্যা ৫টা ১২ মিনিটে সূর্যাস্ত হবে। আগামীকাল সূর্যোদয় হবে সকাল ৬টা ৩২ মিনিটে। গত ২৪ ঘণ্টায় ঢাকায় কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি। 

স্ট্রোক করে না ফেরার দেশে আর্জেন্টাইন ফুটবলার
  • ২১ জুন ২০২৬
প্রথমবার বিদেশ সফরে প্রধানমন্ত্রী, সঙ্গে আছেন কারা?
  • ২১ জুন ২০২৬
৪০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পেল ৯ কিশোর 
  • ২১ জুন ২০২৬
ড্যাফোডিলের ফুটবল উন্মাদনায় নজর পড়ল নেইমারের, দিলেন লাইক
  • ২১ জুন ২০২৬
জাগো ফাউন্ডেশন ট্রাস্টে চাকরি, কর্মস্থল ঢাকা, আবেদন ৪ জুলাই…
  • ২১ জুন ২০২৬
শিবির নেতার প্রেম নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বিবৃতি দেখেছি, ওন…
  • ২১ জুন ২০২৬