বিকাল ৪টার মধ্যে রাজধানীসহ আশেপাশের জেলায় বৃষ্টির সম্ভাবনা

০৩ আগস্ট ২০২৫, ০১:৩১ PM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ০৮:৫৪ AM
বৃষ্টি

বৃষ্টি © সংগৃহীত

রাজধানীসহ আশেপাশের জেলাগুলোতে দুপুর ১টা থেকে ৪টার মধ্যে বৃষ্টির সম্ভবনা রয়েছে। রবিবার (৩ আগস্ট) সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে জানিয়েছে কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ।

তিনি জানিয়েছেন, ঢাকা শহর সহ এর চার পাশের জেলাগুলোর উপরে বৃষ্টি শুরুর সম্ভাবনা দেখা যাচ্ছে দুপুর ১ টার পর থেকে বিকেল ৪ টার মধ্যে। ঢাকা শহরের উপরে বৃষ্টি শুরুর সম্ভাবনা দেখা যাচ্ছে দুপুর ১ টার পর থেকে ৩ টার মধ্যে।

তিনি আরও বলেন, বৃষ্টি প্রথমে পূর্ব ও দক্ষিণ দিকের উপজেলাগুলোর উপরে শুরুর শুরুর সম্ভাবনা রয়েছে। অর্থাৎ শুরুতে ঢাকা শহরের পূর্ব দিকের উপজেলাগুলো এবং নারায়ণগঞ্জ, নরসিংদী ও গাজীপুর জেলা এবং পরবর্তীতে মুন্সিগন্জ, মানিকগঞ্জ, টাঙ্গাইল জেলার উপরে ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে।

এদিকে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা ও তার পাশ্ববর্তী এলাকায় আংশিক মেঘলা থেকে অস্থায়ী মেঘাচ্ছন্ন থাকতে পারে। এছাড়া দক্ষিন/দক্ষিন-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কি.মি বেগে ঝড়ো হাওয়া প্রবাহিত হতে পারে।

সালমান মুক্তাদিরের শ্বশুরের আরেক প্রতিষ্ঠানে এনবিআরের অভিযান
  • ০৩ অক্টোবর ২০২৬
র‌্যাংকিংয়ে ৫০০’র মধ্যে থাকা বিশ্ববিদ্যালয়কে শাখা খোলার অনু…
  • ০৩ অক্টোবর ২০২৬
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক নিয়োগ দেবে অ্যাসোসিয়েট, আবেদন ৯ অক্…
  • ০৩ অক্টোবর ২০২৬
২০২৬ সালের এসএসসি বোর্ড বৃত্তির ফল প্রকাশ
  • ০৩ অক্টোবর ২০২৬
যবিপ্রবির হলে গোসলের সিরিয়াল নিয়ে সহপাঠীকে থাপ্পড়, ফাটল কান…
  • ০৩ অক্টোবর ২০২৬
আবাসিক হলে গোসলের ভিডিও ধারণের সময় বিইউপি ছাত্র আটক
  • ০৩ অক্টোবর ২০২৬