দেশের ৫ বিভাগে ভারী বৃষ্টির আভাস

২৩ জুলাই ২০২৫, ০৭:৪৩ AM , আপডেট: ২৮ জুলাই ২০২৫, ০৮:০৪ AM
বৃষ্টি

বৃষ্টি © সংগৃহীত

দেশের চার বিভাগে সন্ধ্যার মধ্যে ভারী বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। পাশাপাশি সারা দেশেই বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। মঙ্গলবার (২২ জুলাই) আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হকের দেওয়া সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

বুধবার (২৩ জুলাই) সন্ধ্যা ৬টা পর্যন্ত দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দুএক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

এছাড়া সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
ঢাকায় বাতাসের গতি ও দিক

আজ সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, খুলনা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে ঢাকা, খুলনা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

তাপমাত্রা: এদিন সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

প্রথম দিন থেকেই বিরোধী দল অসহযোগিতা করে যাচ্ছে: পানিসম্পদ ম…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
পে-স্কেলের প্রজ্ঞাপন জারি, কোন গ্রেডে বেতন বাড়ল কত?
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
বাড়ির পাশের পুকুরে মিলল যুবকের মরদেহ 
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
ডিগ্রি প্রথম বর্ষের চার বিষয়ের পরীক্ষার তারিখ পরিবর্তন
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
নবম জাতীয় পে-স্কেলের প্রজ্ঞাপন দেখুন এখানে
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
ফেসবুক ভিডিওতে প্রধানমন্ত্রীকে কটূক্তি, যুবক আটক
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬