দুপুরের মধ্যে ঝড়ের আভাস আবহাওয়া অধিদপ্তরের

০৫ জুন ২০২৫, ০৯:৩২ AM , আপডেট: ০৯ জুন ২০২৫, ১০:২৯ AM
ঝড়ের আভাস

ঝড়ের আভাস © সংগৃহীত

ঢাকাসহ দেশের ১৬টি নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার (৫ জুন) সকাল ৯টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, উক্ত নদীবন্দরগুলোর ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিরও আশঙ্কা রয়েছে।

এ অবস্থায় সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। নদীপথে চলাচলরত নৌযানগুলোকে সতর্কতার সঙ্গে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।

এদিক অন্য পূর্বাভাসে আবহাওয়া অফিস জানায়, বৃহস্পতিবার (০৫ জুন) চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল ও খুলনা বিভাগের দু'এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইঙ্গে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।

সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

ট্যাগ: ঝড়
আরেক থানায় আগুন দিল আ. লীগ নেতাকর্মীরা
  • ১৯ নভেম্বর ২০২৬
ঐতিহাসিক ত্রিপক্ষীয় বৈঠকে বসছেন ট্রাম্প, শি ও পুতিন
  • ১৯ নভেম্বর ২০২৬
বরিশালে জাহাঙ্গীর কবির নানকের বাসভবনে ভাঙচুর, গার্ডরুমে আগুন
  • ১৯ নভেম্বর ২০২৬
বাংলাদেশ পুলিশে ৪,০০০ এসআই পদ সৃজনের অনুমোদন
  • ১৯ নভেম্বর ২০২৬
যশোরে চলন্ত কাভার্ড ভ্যানে পেট্রোলবোমা নিক্ষেপ, চালক দগ্ধ
  • ১৯ নভেম্বর ২০২৬
শিক্ষার্থীদের অনুরোধে হাসিমুখে সেলফি তুললেন প্রধানমন্ত্রী
  • ১৯ নভেম্বর ২০২৬