বৈরী আবহাওয়ায় গ্যাস সরবরাহ ব্যাহত, দুঃখ প্রকাশ পেট্রোবাংলার

২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০১ PM , আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৮ PM
পেট্রোবাংলা

পেট্রোবাংলা © সংগৃহীত

বঙ্গোপসাগরের কক্সবাজার ও মহেশখালী এলাকায় দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে আমদানিকৃত তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহে বিঘ্ন ঘটছে। সাগর উত্তাল থাকায় এলএনজি কার্গো থেকে ভাসমান টার্মিনালে গ্যাস ট্রান্সফার বা স্থানান্তর কার্যক্রম ব্যাহত হচ্ছে, যার ফলে সারা দেশে পুনঃগ্যাসে রূপান্তরিত এলএনজি (আরএলএনজি) তথা সামগ্রিক গ্যাস সরবরাহ স্বাভাবিক সময়ের তুলনায় কিছুটা কমে গেছে।

আজ বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন পেট্রোবাংলা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিকূল আবহাওয়ার কারণে সৃষ্ট এই অনাকাঙ্ক্ষিত ও সাময়িক অসুবিধার জন্য পেট্রোবাংলা গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে।

পেট্রোবাংলা আরও জানিয়েছে, বঙ্গোপসাগরের আবহাওয়া পরিস্থিতির উন্নতি হওয়ার সাথে সাথে দ্রুততম সময়ের মধ্যে সারা দেশে গ্যাস সরবরাহ পরিস্থিতি পুনরায় স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা হবে।

ভয়াবহ সংঘর্ষে আহত মার্টিনেজকে মাঠ থেকে সরাসরি পাঠানো হলো হা…
  • ১৭ অক্টোবর ২০২৬
এসএসসি: কোন বিভাগের ফরম পূরণের ফি কত
  • ১৭ অক্টোবর ২০২৬
ঠাকুরগাঁও-১ আসনের জামায়াত প্রার্থীকে শোকজ
  • ১৭ অক্টোবর ২০২৬
ময়মনসিংহে সার ডিলার নিয়োগ নিয়ে বিক্ষোভ ও মানববন্ধন
  • ১৭ অক্টোবর ২০২৬
২০২৭ সালের এসএসসি পরীক্ষার্থীদের যে ৬ নির্দেশনা জানা জরুরি
  • ১৭ অক্টোবর ২০২৬
‘সারা দেশে আমিই একমাত্র মেয়ে যে গেজেট থেকে বাদ পড়েছি’— দুই …
  • ১৭ অক্টোবর ২০২৬