আগামী মাসেই রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ গ্রিডে সরবরাহের লক্ষ্য: রুশ রাষ্ট্রদূত

১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫২ PM
রুশ রাষ্ট্রদূতের সঙ্গে এফবিসিসিআই প্রশাসক মো. ফজলুল হক

রুশ রাষ্ট্রদূতের সঙ্গে এফবিসিসিআই প্রশাসক মো. ফজলুল হক © সংগৃহীত

দেশের একমাত্র পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুর থেকে আগামী মাসের মধ্যে প্রথম ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহের লক্ষ্য নিয়ে কাজ এগিয়ে চলছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিন। একই সাথে কারিগরি বিষয়গুলোর দ্রুত নিষ্পত্তিতে বর্তমানে প্রায় চার হাজার রাশিয়ান বিশেষজ্ঞ ও প্রকৌশলী প্রকল্পে নিয়োজিত রয়েছেন বলেও উল্লেখ করেন তিনি। 

বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে গুলশানে এফবিসিসিআই কার্যালয়ে প্রশাসক মো. ফজলুল হকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে রাষ্ট্রদূত এসব কথা জানান। বৈঠকে দুই দেশের বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা প্রসারের কৌশল নিয়ে আলোচনা হয়।

দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধিতে যৌথ ‘রাশিয়া-বাংলাদেশ বিজনেস কাউন্সিল’ গঠন এবং মস্কোতে ‘রাশিয়া-বাংলাদেশ বিজনেস ফোরাম’ আয়োজনের পরিকল্পনার কথা জানান রাষ্ট্রদূত। তিনি উল্লেখ করেন, আগামী নভেম্বরের শুরুতে ঢাকায় অনুষ্ঠেয় আন্তঃসরকার কমিশনের বৈঠকে এ সংক্রান্ত আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। 

দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে সরাসরি বিটুবি (B2B) সেশন আয়োজনের বিষয়ে জোর দিয়ে রাশিয়ার রাষ্ট্রদূত বলেন, তৈরি পোশাকের বাইরে বাংলাদেশের জেনেরিক ওষুধ আমদানির প্রক্রিয়াগত বিষয় রুশ স্বাস্থ্য মন্ত্রণালয় খতিয়ে দেখছে। পাশাপাশি রাশিয়ায় ভারী জুতা ও চামড়াজাত পণ্যের ব্যাপক চাহিদা রয়েছে এবং সাম্প্রতিক মাসগুলোতে দেশটির কৃষি, মৎস্য, জাহাজ নির্মাণ ও সেবা খাতের জন্য প্রায় তিন হাজার বাংলাদেশি কর্মীকে ভিসা দেওয়া হয়েছে।

বৈঠকে এফবিসিসিআই প্রশাসক মো. ফজলুল হক তৈরি পোশাকের বাইরে ওষুধ, চামড়া, পাট ও সিরামিকের মতো সম্ভাবনাময় খাতের রপ্তানি বৃদ্ধি এবং রাশিয়াতে বাংলাদেশি মানবসম্পদ প্রেরণের গুরুত্ব তুলে ধরেন। আলোচনা শেষে সরকারি ও বেসরকারি যৌথ উদ্যোগের মাধ্যমে বাংলাদেশ ও রাশিয়ার বাণিজ্যিক সম্পর্ক ভবিষ্যতে আরও সুদৃঢ় ও সুসংহত হবে বলে উভয় পক্ষ আশাবাদ ব্যক্ত করেন।

২৮ দেশের ৫০০ তরুণ নিয়ে এশিয়া-প্যাসিফিক যুব জলবায়ু সম্মেলন, …
  • ০৭ অক্টোবর ২০২৬
স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ সুইজারল্যান্ডের ইউনিভার্সিটি…
  • ০৭ অক্টোবর ২০২৬
বিইউএফটিতে জাতীয় উদ্যোক্তা মেলা ২০২৬
  • ০৭ অক্টোবর ২০২৬
সকালে ছিল ৩১৫০, বিকেলে হলো ৪৫৭০ টাকা: ফরম পূরণের ফি নিয়ে কা…
  • ০৭ অক্টোবর ২০২৬
১২ দিনের ব্যবধানে ৪ পুলিশ সদস্য প্রত্যাহার থানাটিতে
  • ০৭ অক্টোবর ২০২৬
আইএলটি-টোয়েন্টির সূচি প্রকাশ
  • ০৭ অক্টোবর ২০২৬