হরমুজ প্রণালি ইস্যুতে ন্যাটোর বৈঠক ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’: ইরান

১০ জুলাই ২০২৬, ০৮:৩০ AM
ইরান

ইরান © সংগৃহীত

হরমুজ প্রণালির নিরাপত্তা ও ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে ন্যাটোর সাম্প্রতিক বৈঠককে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে মন্তব্য করেছে তেহরান। একই সঙ্গে ইরান দাবি করেছে, পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং পারমাণবিক অস্ত্র তৈরির কোনো পরিকল্পনা তাদের নেই।

তুরস্কের রাজধানী আঙ্কারায় অনুষ্ঠিত ন্যাটোর বৈঠকে হরমুজ প্রণালিতে নৌ চলাচলের নিরাপত্তা ছিল অন্যতম আলোচ্য বিষয়। তবে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএর প্রতিবেদনে বলা হয়েছে, বৈঠকে হরমুজ প্রণালি ও ইরানের পারমাণবিক কর্মসূচিকে যেভাবে উপস্থাপন করা হয়েছে, তা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

তুরস্কে ইরানের দূতাবাস এক বিবৃতিতে জানিয়েছে, ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ। দেশটি পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে না। একই সঙ্গে হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করা ইরানের দায়িত্ব বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়। দূতাবাসের দাবি, এ অঞ্চলের অস্থিতিশীলতার জন্য মূলত বাইরের দেশগুলোর কর্মকাণ্ড দায়ী।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই ন্যাটোর মহাসচিব মার্ক রুটের সমালোচনা করে বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানবিরোধী যুদ্ধকে সমর্থন করে ন্যাটো নিজেদের অবস্থান স্পষ্ট করেছে। তিনি মার্ক রুটের বক্তব্যকে ‘অবিরাম আত্মপ্রশংসা’ বলে মন্তব্য করেন।

অন্যদিকে, ন্যাটোর বৈঠকের আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউরোপীয় মিত্রদের প্রতি হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিতে যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করার আহ্বান জানান।

মার্ক রুটের সঙ্গে এক অনুষ্ঠানে ট্রাম্প বলেন, ‘ন্যাটোর ওপর আমি সন্তুষ্ট নই। কারণ তারা সন্ত্রাসে পৃষ্ঠপোষকতার প্রধান রাষ্ট্র ইরানের বিরুদ্ধে আমাদের সহায়তা করতে চায়নি। তারা আমাদের সাহায্য করতে অনিচ্ছুক ছিল।’

শিক্ষকদের বদলি আবেদন নিয়ে গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি দিল মাউশি,…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
২৬ সেপ্টেম্বর থেকে সারাদেশে হামের টিকা দেয়া হবে: স্বাস্থ্যম…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
হবিগঞ্জে ৯ ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
পুলিশের ঊর্ধ্বতন ৫ কর্মকর্তাকে বদলি
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ডিএমপির শিক্ষাবৃত্তি পেল ৪৩৭ কৃতী শিক্ষার্থী
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ঝালকাঠিতে গাঁজা-ইয়াবাসহ যুবদল নেতার ছেলেসহ আটক ৩
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9