আজ রাতে ইরানে কঠোর হামলা চালানো হবে

০৮ জুলাই ২০২৬, ০৭:৩৫ PM
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প © সংগৃহীত

মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধবিরতি পরিস্থিতির মাঝেই ইরানকে আবারও বড় ধরনের সামরিক হামলার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার রাতেই ইরানের ওপর আরও জোরালো বিমান হামলা চালানো হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি।

বুধবার (৮ জুলাই) তুরস্কের আঙ্কারায় অনুষ্ঠিত ন্যাটো (NATO) শীর্ষ সম্মেলনের সাইডলাইনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসার আগে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘আমি কিছুটা আগাম সতর্কবার্তা দিয়ে রাখছি—আজ রাতে আমরা তাদের ওপর খুব শক্তভাবে আঘাত হানতে যাচ্ছি।’

এর আগে ট্রাম্প সাংবাদিকদের জানান যে, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে সম্পাদিত প্রাথমিক যুদ্ধবিরতি চুক্তিটি (MoU) এখন পুরোপুরি ‘ভেস্তে গেছে’। হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার জবাবে গত মঙ্গলবার রাতে মার্কিন বাহিনী ইরানের অভ্যন্তরে ৮০টিরও বেশি লক্ষ্যবস্তুতে একযোগে হামলা চালায়। এর কয়েক ঘণ্টার মাথায় বুধবার ট্রাম্পের পক্ষ থেকে নতুন এই হামলার হুমকি আসায় মধ্যপ্রাচ্যে পূর্ণাঙ্গ যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে, যার ফলে আন্তর্জাতিক বাজারে তেলের দামও ৫ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে।

প্রতিদিন ধানের শীষ হাতে দাঁড়িয়ে থাকা সেই সিকিউরিটি গার্ডের …
  • ০৮ জুলাই ২০২৬
জনবল নিয়োগ দেবে ব্র্যাক, পদায়ন ৮ জেলায়
  • ০৮ জুলাই ২০২৬
দুই দিনের সব পরীক্ষা স্থগিত করল উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
  • ০৮ জুলাই ২০২৬
বঙ্গোপসাগরে দুই ট্রলার ডুবে ৭ জেলে নিখোঁজ
  • ০৮ জুলাই ২০২৬
ঢাকার সব শিক্ষাপ্রতিষ্ঠানে ‘ক্লিন স্কুল টিম’ গঠনের নির্দেশ …
  • ০৮ জুলাই ২০২৬
বিশ্বে দ্বিতীয় সর্বোচ্চ ঋণখেলাপি বাংলাদেশে 
  • ০৮ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence