খামেনির জানাজায় উপস্থিত ছিলেন তিন ছেলে

০৫ জুলাই ২০২৬, ১১:৪৫ AM
আলি খামেনির জানাজা

আলি খামেনির জানাজা © সংগৃহীত

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলি খামেনির জানাজায় তার তিন ছেলে—মাসউদ, মেইসাম ও মোস্তাফা উপস্থিত ছিলেন। তবে নিরাপত্তাজনিত কারণে অনুষ্ঠানে যোগ দেননি তার ছেলে ও সম্ভাব্য উত্তরসূরি মোজতবা খামেনি।

বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) জানিয়েছে, রবিবার তেহরানের ইমাম খোমেনি মোসাল্লায় অনুষ্ঠিত জানাজার নামাজে খামেনির তিন ছেলে অংশ নেন। এ সময় ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) কমান্ডার আহমাদ বাহিদিও উপস্থিত ছিলেন।

প্রতিবেদন অনুযায়ী, ইসরায়েলের পক্ষ থেকে মোজতবা খামেনিকে হত্যার হুমকি থাকায় নিরাপত্তা ঝুঁকির কারণে তিনি জানাজায় অংশ নেননি।

রবিবার অনুষ্ঠিত জানাজার নামাজে ইরানসহ বিভিন্ন দেশ থেকে আসা লাখো শোকাহত মানুষ অংশ নেন। ইমাম খোমেনি মোসাল্লায় জানাজার নামাজের ইমামতি করেন আয়াতুল্লাহ জাফর সোবহানি।

নামাজ শুরুর কয়েক ঘণ্টা আগেই মোসাল্লার ভেতরের স্থান পূর্ণ হয়ে যায়। ধারণক্ষমতা শেষ হওয়ায় কমপ্লেক্সের সব প্রবেশপথ বন্ধ করে দেওয়া হয়। এরপরও মোসাল্লার আশপাশের সড়ক ও পথঘাটে বিপুলসংখ্যক মানুষ জড়ো হয়ে খামেনির প্রতি শেষ শ্রদ্ধা জানান এবং তার জন্য দোয়া করেন।

জানাজার নামাজ তিন ধাপে অনুষ্ঠিত হয়। প্রথম ধাপে আয়াতুল্লাহ আলি খামেনির জন্য জানাজা পড়ানো হয়। দ্বিতীয় ধাপে শহীদ সাইয়্যেদেহ বুশরা হোসেইনি খামেনি, শহীদ মেসবাহ আল-হোদা বাকেরি এবং শহীদ জাহরা হাদ্দাদ আদেলের জানাজা অনুষ্ঠিত হয়। তৃতীয় ধাপে খামেনির নাতনি জাহরা মোহাম্মদি গোলপায়েগানির জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

খামেনির নিহত হওয়ার পর শনিবার ভোর থেকেই তেহরানের ইমাম খোমেনি মোসাল্লায় শেষ শ্রদ্ধা নিবেদনের আনুষ্ঠানিকতা শুরু হয়, যা রোববার পর্যন্ত চলেছে। সোমবার তেহরানে প্রধান শোকযাত্রা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এছাড়া মঙ্গলবার পবিত্র নগরী কুমে এবং বৃহস্পতিবার মাশহাদে জানাজা ও শোকানুষ্ঠান অনুষ্ঠিত হবে। মাশহাদের ইমাম রেজার মাজার প্রাঙ্গণে আয়াতুল্লাহ আলি খামেনিকে দাফন করা হবে। বুধবার পবিত্র নগরী নাজাফ ও কারবালায়ও তার স্মরণে বিশেষ বিদায় ও জানাজার অনুষ্ঠান আয়োজনের কথা জানিয়েছেন আয়োজকরা।

শুক্রবার তেহরানে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, উচ্চপদস্থ প্রতিনিধি ও ধর্মীয় নেতারা খামেনির প্রতি আনুষ্ঠানিক শ্রদ্ধা নিবেদন করেন। প্রতিবেদন অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সর্বশেষ সামরিক অভিযানের পর আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হন।

মানুষের গা চুলকিয়েই মাসে ১৮ লাখ টাকা আয়!
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
আজ টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
জাপানের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ভারত!
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
আজ ১১ দলের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ, চলছে শাপলা চত্বরে সমাবেশ
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বদলে যাচ্ছে বিশ্ব মানচিত্র, অনুমোদন দিল জাতিসংঘ
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
প্রথম দুই ম্যাচে ড্র, এবার হেরেই গেল পিএসজি
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬