সাবস্টেশনে লাগা আগুনে বিদ্যুৎহীন রাজধানীর একাংশ

১১ জুলাই ২০২৬, ০৭:১০ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

রাজধানীর তেজগাঁওয়ের এফডিসি মোড় এলাকার একটি বৈদ্যুতিক উপকেন্দ্রে (সাবস্টেশন) ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এর ফলে আজ শনিবার (১১ জুলাই) দুপুর থেকে কারওয়ান বাজার ও মগবাজারসহ রাজধানীর বিস্তীর্ণ কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ সম্পূর্ণ বন্ধ রয়েছে। চরম ভোগান্তিতে পড়েছেন ওইসব এলাকার হাজার হাজার বাসিন্দা ও ব্যবসায়িক প্রতিষ্ঠান।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানা গেছে, আজ শনিবার দুপুর দেড়টার দিকে এফডিসি মোড়সংলগ্ন ওই বিদ্যুৎ উপকেন্দ্রে হঠাৎ আগুন লাগে। খবর পেয়ে তেজগাঁও ফায়ার স্টেশনের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

এদিকে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি) সূত্র জানিয়েছে, উপকেন্দ্রটিতে আগুন লাগার সঙ্গে সঙ্গেই নিরাপত্তার স্বার্থে কারওয়ান বাজার, তেজগাঁও, বাংলামোটর, পরীবাগ, মগবাজার ও ইস্কাটনসহ আশপাশের বিশাল একটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়। তবে ট্রাবলশুটিং ও বিকল্প লাইনের মাধ্যমে ইতিমধ্যেই কিছু কিছু এলাকায় আংশিক বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করা সম্ভব হয়েছে।

সার্বিক পরিস্থিতি এবং বিদ্যুৎ সচল করার বিষয়ে ডিপিডিসির নির্বাহী পরিচালক (অপারেশন, অতিরিক্ত দায়িত্ব) রবিউল হাসান জানান, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত উপকেন্দ্রটির মেরামত ও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে ডিপিডিসির প্রকৌশলী ও টেকনিশিয়ানরা যুদ্ধকালীন তৎপরতায় কাজ করে যাচ্ছেন। সব পরিস্থিতি অনুকূলে থাকলে আজ রাত ১০টার মধ্যে ক্ষতিগ্রস্ত পুরো এলাকায় বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি স্বাভাবিক করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

তবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এবং ক্ষয়ক্ষতির সুনির্দিষ্ট পরিমাণ সম্পর্কে বিস্তারিত তথ্য জানাতে পারেনি ফায়ার সার্ভিস বা ডিপিডিসি কর্তৃপক্ষ।

অতিরিক্ত তৃষ্ণা, ক্লান্তিসহ যে ৫ কারণে বুঝবেন আপনিও ডায়াবেট…
  • ১৫ নভেম্বর ২০২৬
নামফলক ভেঙে নতুন করে ‘বঙ্গবন্ধু সরকারি কলেজ’ লিখল ছাত্রলীগ …
  • ১৫ নভেম্বর ২০২৬
গণঅভ্যুত্থানের পক্ষের শক্তির প্রত্যেককে যুবদলের নয়ন হয়ে উঠত…
  • ১৫ নভেম্বর ২০২৬
যে ৫ কারণে শেখ হাসিনার দেশে ফেরা ‘অসম্ভব’
  • ১৫ নভেম্বর ২০২৬
সুযোগ পেয়েও ঝরে পড়ল এইচএসসিতে ফেল করা অর্ধলাখের বেশি শিক্ষ…
  • ১৫ নভেম্বর ২০২৬
‘নিয়োগ না হওয়ায় আমাদের অনেকের বিয়ে পর্যন্ত হচ্ছে না’
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950