পাকস্থলীতে লুকিয়ে ইয়াবা পাচার, দোয়েল চত্বর থেকে গ্রেপ্তার দুই কারবারি

০৩ জুলাই ২০২৬, ১০:১০ AM
ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার © সংগৃহীত

রাজধানীর শাহবাগ এলাকায় বিশেষ কায়দায় পাকস্থলীর অভ্যন্তরে পাচারকালে ১৩২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। গ্রেফতারকৃতরা হলো মো. হাসান (৪০)  ও এখলাস মিয়া (৬৫)।

বৃহস্পতিবার (২ জুলাই) সন্ধ্যা আনুমানিক ৭ টার দিকে শাহবাগ থানাধীন দোয়েল চত্ত্বর এলাকায় অভিযান পরিচালনা করে ইয়াবাসহ তাদেরকে গ্রেফতার করে সিটিটিসির স্পেশাল এ্যাকশন গ্রুপ বিভাগ।

সিটিটিসি সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় সিটিটিসির স্পেশাল এ্যাকশন গ্রুপ বিভাগ ঢাকা মহানগর এলাকায় বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে কতিপয় মাদক কারবারি বিশেষ কায়দায় পাকস্থলীতে ইয়াবা বহন শাহবাগের দোয়েল চত্ত্বর এলাকায় অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এনে পাকস্থলীর ভিতর থেকে ১৩২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃতরা সীমান্তবর্তী জেলা কক্সবাজার থেকে ইয়াবা ক্রয় করতো। ক্রয়কৃত ইয়াবা বিশেষ কায়দায় পেটের ভিতরে পাকস্থলীতে বহন করে ঢাকায় নিয়ে আসতো। এরপর মলত্যাগের মাধ্যমে অপসারণ করে ঢাকায় বিভিন্ন মাদক কারবারিদের কাছে বিক্রয় করতো।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

রাজধানীতে ‘গোপন বৈঠক’, হাতেনাতে ধরা পড়লেন আওয়ামী লীগের ৪ নে…
  • ১৫ নভেম্বর ২০২৬
জলবায়ু ক্ষতিপূরণের দাবিতে সাতক্ষীরায় কাফনের কাপড় পরে তরুণদে…
  • ১৫ নভেম্বর ২০২৬
অতিরিক্ত তৃষ্ণা, ক্লান্তিসহ যে ৫ কারণে বুঝবেন আপনিও ডায়াবেট…
  • ১৫ নভেম্বর ২০২৬
নামফলক ভেঙে নতুন করে ‘বঙ্গবন্ধু সরকারি কলেজ’ লিখল ছাত্রলীগ …
  • ১৫ নভেম্বর ২০২৬
গণঅভ্যুত্থানের পক্ষের শক্তির প্রত্যেককে যুবদলের নয়ন হয়ে উঠত…
  • ১৫ নভেম্বর ২০২৬
যে ৫ কারণে শেখ হাসিনার দেশে ফেরা ‘অসম্ভব’
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950