জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

০৪ জুলাই ২০২৬, ০১:১৫ PM
জাতীয় নাগরিক পার্টি লোগো

জাতীয় নাগরিক পার্টি লোগো © সংগৃহীত

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আজ শনিবার (৪ জুলাই) বিকেল ৫টায় রাজধানীর বাংলামোটরে অবস্থিত রূপায়ণ টাওয়ারের ১৫তম তলায় এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। দলটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ এমপি, মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার ও আলী আহসান জুনায়েদ। এছাড়া দলের বিভাগীয় সাংগঠনিক সম্পাদকরাও এতে উপস্থিত থাকবেন।

এ উপলক্ষে গণমাধ্যমকর্মীদের উপস্থিত থাকার আহ্বান জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

গভীর রাতে ঢাবিতে বিসিএসের গেজেটবঞ্চিতদের অনশন থেকে ছাত্রলীগ…
  • ২৩ অক্টোবর ২০২৬
নিরাপত্তা ত্রুটিতে লাখ লাখ সাইবার হামলার চেষ্টা, অনলাইন সেব…
  • ২৩ অক্টোবর ২০২৬
‘আপনি বিরাট আওয়ামী লীগ ছিলেন’—ওসির ওপর ক্ষোভ ঝাড়লেন রুমিন ফ…
  • ২৩ অক্টোবর ২০২৬
সব চেষ্টা ব্যর্থ, না ফেরার দেশে রাবি শিক্ষার্থী চেসি ত্রিপু…
  • ২৩ অক্টোবর ২০২৬
আওয়ামী লীগ নেতার ভবনে এনসিপির কার্যালয়, উদ্বোধনে মাহমুদা মি…
  • ২২ অক্টোবর ২০২৬
সৌদি আরবে হামলায় আহত ২ বাংলাদেশি, ১৩৫ ফ্লাইট বাতিলে দুর্ভোগ…
  • ২২ অক্টোবর ২০২৬