বিদেশ সফরে নাহিদ ইসলামকে অনুসরণ করছেন প্রধানমন্ত্রী, যে কারণে বললেন মনিরা

২১ জুন ২০২৬, ০৪:৩৫ PM
প্রধানমন্ত্রী তারেক রহমান ও নাহিদ ইসলাম

প্রধানমন্ত্রী তারেক রহমান ও নাহিদ ইসলাম © সংগৃহীত ও সম্পাদিত

প্রধানমন্ত্রী তারেক রহমান বিদেশনীতিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের পথ অনুসরণ করছেন বলে মন্তব্য করেছেন দলটির নারী উইং জাতীয় নারী শক্তির আহ্বায়ক মনিরা শারমিন। 

আজ রবিবার (২১ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে দেওয়া এক পোস্টে এমনটায় দাবি করেন তিনি। 

নাহিদ ইসলামের প্রথম বিদেশ সফর ছিল মালয়েশিয়া এবং দ্বিতীয় সফর চীন। একই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী তারেক রহমান-ও বিদেশনীতিতে নাহিদ ইসলামের পথ অনুসরণ করছেন বলে তিনি দাবি করেন। 

ফেসবুক পোস্টে মনিরা শারমিন লেখেন, ‘নাহিদ ইসলাম যেন সবকিছুতেই এ জাতির কান্ডারি হয়ে উঠছেন। প্রথম বিদেশ সফর মালয়েশিয়া, দ্বিতীয় সফর চীনে। প্রধানমন্ত্রী তারেক রহমান বিদেশনীতিতে নাহিদ ইসলামের পথ অনুসরণ করছেন, মালয়েশিয়া হয়ে চীনে যাচ্ছেন।’

উল্লেখ্য, সরকারি সফরে মালয়েশিয়ার উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ দুপুর ২টা ৫০ মিনিটে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কুয়ালালামপুরের উদ্দেশে যাত্রা করে।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে অনুষ্ঠিত এই সফরটি প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের প্রথম বিদেশ সফর। ছয় দিনের এ সফরে তিনি ২১ ও ২২ জুন মালয়েশিয়ায় অবস্থান করবেন। এরপর ২৩ থেকে ২৬ জুন পর্যন্ত চীন সফর করবেন। সফর শেষে ২৬ জুন দেশে ফেরার কথা রয়েছে।

স্ত্রীকে শিকলে বেঁধে নির্যাতনের ভিডিও পাঠানো হয় ভাইকে, ৩ দি…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
৭ রানে ৬ উইকেট নিলেন সান্ধু, সেমিফাইনালে পাকিস্তান
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চালু হলো চক্রাকার বাস
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
চ্যাম্পিয়নস লিগের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
পূজায় ডিজে বাজানো নিষিদ্ধ করলেন শুভেন্দু অধিকারী
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
ইতালিতে বাঁধনের ওপর হামলা, থানায় অভিযোগ
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9