দুর্যোগপূর্ণ আবহাওয়ায় হ্রাস পাবে এলএনজি সরবরাহ, দুঃখ প্রকাশ তিতাস গ্যাসের

০৭ জুলাই ২০২৬, ১১:১০ AM
তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড © সংগৃহীত

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে মহেশখালীর এলএনজি টার্মিনালগুলো থেকে রি-গ্যাসিফাইড ন্যাচারাল গ্যাস (আরএলএনজি) সরবরাহ প্রায় ৩০০ এমএমসিএফডি হ্রাস পেয়েছে। এর ফলে তিতাস গ্যাস অধিভুক্ত এলাকায় সব শ্রেণীর গ্রাহকের গ্যাস সরবরাহে বিঘ্ন ও স্বল্পচাপ বিরাজ করবে।

মঙ্গলবার (৭ জুলাই) তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মহেশখালীস্থ এলএনজি টার্মিনালগুলো থেকে আরএলএনজি সরবরাহ উল্লেখযোগ্য পরিমাণে কমে যাওয়ায় পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত তিতাস গ্যাসের আওতাধীন এলাকার সব ধরনের গ্রাহক প্রান্তে গ্যাসের স্বল্পচাপ বিরাজ করবে।

হঠাৎ এই গ্যাস সংকটের কারণে আবাসিক, বাণিজ্যিক ও শিল্পকারখানার গ্রাহকরা ভোগান্তিতে পড়তে পারেন। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই সমস্যা বজায় থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ‍্যাস কর্তৃপক্ষ।

২৪ ঘণ্টায় তিন বিভাগে বৃষ্টির আভাস
  • ১৭ অক্টোবর ২০২৬
অভিজিৎ দীপক ও নেহা বোরাকে ফের আটক দিল্লি পুলিশের
  • ১৭ অক্টোবর ২০২৬
শনিবার যেসব এলাকায় দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না
  • ১৭ অক্টোবর ২০২৬
জ্বালানি নিরাপত্তা জোরদারে সৌদি আরব-কাতারের সহযোগিতা চাইল ব…
  • ১৭ অক্টোবর ২০২৬
বিসিবির কাভার্ডভ্যান থেকে চুরি হওয়া টাকা যেভাবে উদ্ধার হলো
  • ১৭ অক্টোবর ২০২৬
শখের বসে ভ্যান চালাতে গিয়ে প্রাণ গেল নবম শ্রেণির ছাত্রের
  • ১৬ অক্টোবর ২০২৬