বাংলাদেশে কি পরিমাণ জ্বালানি তেলের মজুদ আছে, জানাল মন্ত্রণালয়

০২ এপ্রিল ২০২৬, ০১:১৭ PM
 বিদ্যূ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়

বিদ্যূ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় © সংগৃহীত

দেশে বর্তমানে কী পরিমাণ জ্বালানি তেলের মজুদ রয়েছে, তা বিস্তারিতভাবে জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। বৃহস্পতিবার (২ এপ্রিল) এক বিশেষ বিজ্ঞপ্তিতে জনগণের অবগতির জন্য সরকারের পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

মন্ত্রণালয় থেকে দেওয়া বিবৃতিতে জানানো হয়েছে, দেশে পর্যাপ্ত পরিমাণ জ্বালানি তেলের মজুদ রয়েছে। দেশের বর্তমান মজুদ পরিস্থিতিতে সর্বোচ্চ চাহিদার জ্বালানি ডিজেল রয়েছে ১ লাখ ২২ হাজার ৬৬০ মেট্রিক টন। এর পাশাপাশি দ্রুতগতির যানবাহনের জন্য ৯ হাজার ২১ মেট্রিক টন অকটেন এবং ১২ হাজার ১৯৪ মেট্রিক টন পেট্রোল মজুদ রয়েছে।

এছাড়া ভারী শিল্পকারখানা ও বিদ্যুৎ উৎপাদনের জন্য অত্যন্ত প্রয়োজনীয় ফার্নেস অয়েল রয়েছে ৫৮ হাজার ৭৩৬ মেট্রিক টন। আকাশপথে বিমান চলাচলের জন্য অপরিহার্য ৪১ হাজার ৮৭৬ মেট্রিক টন জেট ফুয়েল, গৃহস্থালি ও অন্যান্য প্রয়োজনে ৯ হাজার ৩৭৮ মেট্রিক টন কেরোসিন এবং নৌযানের জন্য ১ হাজার ১৫৩ মেট্রিক টন মেরিন ফুয়েল পুরোপুরি সরবরাহযোগ্য অবস্থায় মজুদ রয়েছে।

প্রতিমন্ত্রী থেকে পদন্নোতি পাচ্ছেন রশিদুজ্জামান মিল্লাত
  • ২১ আগস্ট ২০২৬
তারেক রহমানের দিল্লি সফর নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: …
  • ২১ আগস্ট ২০২৬
নির্বাচনের পর দেশে চাঁদাবাজি বেড়েছে কয়েকগুণ, শক্তিশালী হয়েছ…
  • ২১ আগস্ট ২০২৬
পথ ভুল করে ব্রহ্মপুত্রে ইলিশ
  • ২১ আগস্ট ২০২৬
পাবনা মেডিকেল কলেজের প্রধান ফটকে বেহাল দশা, ধান লাগালেন শিক…
  • ২১ আগস্ট ২০২৬
ডায়াবেটিস থাকলে কখন কলা খাবেন? বিশেষজ্ঞরা যা বলছেন
  • ২১ আগস্ট ২০২৬