এক জেলায় একদিনে ১৪ হাজার লিটার তেল উদ্ধার, জড়িতদের অর্থ ও কারাদণ্ড

০১ এপ্রিল ২০২৬, ১২:০২ PM
জ্বালানি তেল

জ্বালানি তেল © সংগৃহীত

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের গোদনাইল এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে পৃথক দুটি সফল অভিযান চালিয়ে সর্বমোট ১৩ হাজার ৯৮০ লিটার অবৈধভাবে মজুতকৃত ডিজেল জব্দ করা হয়েছে।

একই সঙ্গে এই অবৈধ তেল মজুতের সঙ্গে জড়িত থাকার অপরাধে মোবাইল কোর্টের মাধ্যমে দুই ব্যক্তিকে অর্থদণ্ড ও কারাদণ্ড প্রদান করা হয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ শাখা আজ বুধবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

প্রাপ্ত তথ্যানুযায়ী, প্রথম অভিযানটি পরিচালিত হয় গোদনাইলস্থ মেঘনা ডিপোর ঈদগাহ সংলগ্ন একটি স্পটে। সেখানে আনুমানিক সন্ধ্যা ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৯ হাজার ১০০ লিটার অবৈধ ডিজেল জব্দ করা হয়। পরবর্তীতে পরিচালিত মোবাইল কোর্ট অবৈধ মজুতদার সিফাতকে ৬ হাজার টাকা অর্থদণ্ড এবং সেই সঙ্গে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে।

অন্যদিকে দ্বিতীয় ঘটনাটি ঘটে একই এলাকার মেঘনা ডিপোর পার্শ্ববর্তী এস এ রোডে। সেখানে গোপন সংবাদের ভিত্তিতে অপর একটি বাড়িতে অভিযান চালিয়ে ৪ হাজার ৮৮০ লিটার ডিজেল জব্দ করা হয়। এই ঘটনায় অভিযুক্ত নাসিরকে মোবাইল কোর্টের মাধ্যমে ৩ হাজার টাকা অর্থদণ্ড ও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

‘অসমাপ্ত আত্মজীবনী’ কোনো নিষিদ্ধ বই নয়: আসিফ নজরুল
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বাকৃবির গেস্ট হাউসে ইয়াবাসহ চারজন আটক
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
হজযাত্রীদের জন্য নতুন প্যাকেজ ঘোষণা সৌদি আরবের
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় পর্যায়ের নগর উন্নয়ন প্রতিযোগিতায় দ্বিতীয় কুয়েট …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
‘মিজানের ভাতের হোটেল’ ফের উচ্ছেদ করল ঢাকা উত্তর সিটি করপোরে…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
চাঁদা চেয়ে রাবির পাঁচ শিক্ষককে প্রাণনাশের হুমকি
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬