ঠাকুরগাঁওয়ে বিয়ের অনুষ্ঠানে বরকে জ্বালানি তেল উপহার 

২৩ মার্চ ২০২৬, ০৬:২৯ PM
 বিয়ের অনুষ্ঠানে বরকে জ্বালানি তেল উপহার 

বিয়ের অনুষ্ঠানে বরকে জ্বালানি তেল উপহার  © টিডিসি ফটো

সম্প্রতি দেশজুড়ে জ্বালানি তেলের সরবরাহে টানাপোড়েন দেখা দিয়েছে। এর প্রভাব পড়েছে ঠাকুরগাঁওয়েও। জেলার অধিকাংশ ফিলিং স্টেশনে মিলছে না তেল। দৈনিক একটি পাম্পে সীমিত পরিমাণে পাওয়া গেলেও  সড়কজুড়ে লম্বা লাইন।  ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে ভোক্তাদের। এমন বাস্তবতায় ঠাকুরগাঁওয়ের এক বিয়ের অনুষ্ঠানে দেখা গেল ভিন্নধর্মী এক চিত্র। 

সোমবার (২৩ মার্চ) সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়নের রাজাপুকুরে এক বিয়ের অনুষ্ঠানে বরকে উপহার হিসেবে দেওয়া হয়েছে ৫ লিটার অকটেন। যা উপস্থিত অতিথিদের মধ্যে সৃষ্টি করে হাস্যরস ও কৌতূহল। অনেকেই এটিকে সময়োপযোগী ও বাস্তবধর্মী উপহার হিসেবে উল্লেখ করেছেন।

অনুষ্ঠানে উপস্থিত হাসান রায়হান নামে এক অতিথি বলেন, এখনকার সময়ে জ্বালানি তেলই সবচেয়ে দামী ও প্রয়োজনীয় জিনিস। তাই এমন উপহার সত্যিই ব্যতিক্রমী।

জামালি নামে আরেকজন বলেন, ‘এটা যেমন মজার, তেমনি বর্তমান পরিস্থিতির একটি প্রতিফলনও বটে। এই ঘটনা শুধু হাসির খোরাক নয়, বরং চলমান জ্বালানি সংকটের চিত্রও তুলে ধরে। যেখানে নিত্যপ্রয়োজনীয় এই পণ্যটি এখন মানুষের কাছে প্রায় ‘সোনার হরিণে’ পরিণত হয়েছে ‘

অকটেন উপহার দেওয়া ব্যবসায়ী জহিরুল ইসলাম বলেন, ‘পেট্রোল-অকটেন পেতে ভোগান্তি চরমে৷ ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও জ্বালানি তেল মিলছেনা৷ মানুষ দৈনন্দিন কাজ গুলো করতে পারছেননা৷ এমন সময়ে বর-কনে যাতে স্বস্তি আর স্বাচ্ছন্দে যাতায়াত করতে পারেন সেজন্য অকটেন উপহার দেওয়া হয়েছে৷ এটি সংকটের প্রতীকও বটে।’

বর রাতুল হাসান সাফি বলেন,‘বিয়েতে এটি খুবই ব্যতিক্রমী উপহার৷ অকটেন হলেও এটি সংকটময় মুহূর্তে কাজে লাগবে৷ যারা দিলেন তাদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি।’ 

জ্বালানি তেলের এমন সংকট দীর্ঘস্থায়ী হলে এর প্রভাব পড়বে পরিবহন, কৃষি ও নিত্যপণ্যের বাজারে। ফলে সাধারণ মানুষের ভোগান্তি আরও বাড়ার আশঙ্কা রয়েছে। এই বিয়ের ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যেই আলোচনার জন্ম দিয়েছে। ব্যতিক্রমী এই উপহার যেমন আনন্দের খোরাক জুগিয়েছে, তেমনি বর্তমান বাস্তবতার একটি স্পষ্ট বার্তাও পৌঁছে দিয়েছে সকলের মাঝে।

ফেল করা শিক্ষার্থীরাও রাবিতে ভর্তি আবেদনের সুযোগ পাচ্ছেন, ব…
  • ১১ নভেম্বর ২০২৬
৩৮৯ পুরিয়া হেরোইনসহ যুবক গ্রেপ্তার
  • ১১ নভেম্বর ২০২৬
গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় বীর মুক্তিযোদ্ধাসহ নিহত ২
  • ১১ নভেম্বর ২০২৬
প্রথম শ্রেণিতে ভর্তির বয়স পাঁচ থেকে ৬ বছর করল সরকার, নীতিমা…
  • ১১ নভেম্বর ২০২৬
প্রতি জেলা থেকে একটি করে এমপিওভুক্ত মাদ্রাসার তালিকা চাইল অ…
  • ১১ নভেম্বর ২০২৬
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদনের শর্ত শিথিল
  • ১১ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950