আজ ১০ ঘণ্টা গ্যাসের চাপ কম থাকবে রাজধানীর যেসব এলাকায়

০২ জানুয়ারি ২০২৬, ০৬:১৯ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

জরুরি পাইপলাইন পুনর্বাসন কাজের জন্য আজ শুক্রবার (২ জানুয়ারি) রাজধানীর বিভিন্ন এলাকায় টানা ১০ ঘণ্টা গ্যাসের চাপ কম থাকবে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তিতাস গ্যাস কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেছে।

এতে বলা হয়েছে, ডেমরা সিজিএস থেকে তেজগাঁও টিবিএস পর্যন্ত পাইপলাইনের মানিকদিয়া এলাকায় প্রায় ৫৮০ ফুট অংশ উন্মুক্ত হয়ে পড়েছে। জননিরাপত্তা ও নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে এই অংশের জরুরি ভিত্তিতে পুনর্বাসন কাজ করা প্রয়োজন। 

তিতাস গ্যাস জানিয়েছে, এ সংস্কার কাজের জন্য শুক্রবার সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মোট ১০ ঘণ্টা সংশ্লিষ্ট এলাকাগুলোতে গ্যাস সরবরাহে চাপের স্বল্পতা থাকবে। সরবরাহ বন্ধ না হলেও এ সময়ে গ্রাহকরা স্বাভাবিকের চেয়ে অনেক কম চাপে গ্যাস পাবেন। 

আরও বলা হয়েছে, গ্যাস স্বল্পতার কারণে যেসব এলাকার গ্রাহকরা ভোগান্তিতে পড়বেন, তার মধ্যে রয়েছে- ঢাকা ক্যান্টনমেন্ট, গুলশান, বনানী, তেজগাঁও, নন্দীপাড়া, বাসাবো, খিলগাঁও, বনশ্রী, রামপুরা ব্রিজ থেকে মালিবাগ চৌধুরীপাড়া পর্যন্ত এলাকা, মুগদা, মান্ডা, মানিকনগর (ধলপুর), শাহজাহানপুর ও গোপীবাগ।

সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

ফ্রান্সকে রুখে দিল ইতালি
  • ০৩ অক্টোবর ২০২৬
মধ্যরাতে ঢাকা কলেজ শিক্ষার্থী-স্থানীয়দের মধ্যে উত্তেজনা, হ…
  • ০৩ অক্টোবর ২০২৬
আজ বিদ্যুৎ থাকবে না দেশের যেসব এলাকায়
  • ০৩ অক্টোবর ২০২৬
মসজিদের মাইকে ঘোষণা দিয়ে খুবি শিক্ষার্থীদের ওপর হামলার চেষ্…
  • ০৩ অক্টোবর ২০২৬
নওগাঁ বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে নতুন ২ বিভাগ
  • ০৩ অক্টোবর ২০২৬
একই পরিবারের চারজনের দাফনে ৪ খাটিয়া, শোকে স্তব্ধ গ্রামবাসী
  • ০৩ অক্টোবর ২০২৬