জবিতে ফিঙ্গারপ্রিন্টে কর্মকর্তা-কর্মচারীদের হাজিরার নির্দেশ

৩১ আগস্ট ২০২২, ১২:৫৭ PM
জগন্নাথ বিশ্ববিদ্যালয়

জগন্নাথ বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের হাজিরা ফিঙ্গারপ্রিন্ট ব্যবস্থায় নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এক সপ্তাহের মধ্যে সব বিভাগ, দপ্তর ও ইনস্টিটিউটে ডিজিটাল হাজিরার জন্য ফিঙ্গারপ্রিন্ট মেশিন লাগানোসহ প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিশ্ববিদ্যালয়ের আইটি সেলকে নির্দেশ দেওয়া হয়।

মঙ্গলবার (৩০ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামানের সই করা এক নোটিশে এ তথ্য জানানো হয়।

নোটিশে উল্লেখ করা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সব অনুষদ, ইনস্টিটিউট, বিভাগ ও দপ্তরে কর্মকর্তা-কর্মচারীদের সময়মত অফিসে উপস্থিতি নিশ্চিত করার লক্ষ্যে ফিঙ্গারপ্রিন্ট হাজিরার ব্যবস্থা করা প্রয়োজন। তাই আগামী সাত দিনের মধ্যে ফিঙ্গারপ্রিন্ট হাজিরার জন্য বিশ্ববিদ্যালয়ের আইটি সেলকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে নির্দেশ দেওয়া হয়।

ঢাবি সাংবাদিকদের ছাত্রদলের হামলা, তদন্ত প্রতিবেদন আলোর মুখ …
  • ০৫ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িত ছাত্রদল নেতাকর্মীদের গ্র…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিক পেটানোকে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ’ বলল কেন্দ্রীয়…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের হামলা, শিবিরের ওপর দায় দিলেন রাবি ছাত্রদল সভাপতি
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬
অনার্স তৃতীয় বর্ষের ফরম পূরণের সময় বাড়াল জাতীয় বিশ্ববিদ্যালয়
  • ০৪ অক্টোবর ২০২৬