দিন-দুপুরে রাবি ক্যাম্পাসে মাদকসেবন, ৪ বহিরাগত আটক

২৯ আগস্ট ২০২২, ০৫:৫৪ PM
রাবি

রাবি © সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে মাদকসেবন করা অবস্থায় চার বহিরাগতকে আটক করেছে প্রক্টরিয়াল টিম। সোমবার (২৯ আগস্ট) দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল স্কুল মাঠ থেকে মাদক সেবনকালে তাদের আটক করা হয়।

প্রক্টরিয়াল টিম সূত্রে জানা গেছে, দুপুর ২টার দিকে টহলরত অবস্থায় ক্যাম্পাসের শেখ রাসেল স্কুল মাঠ চারজন বহিরাগতকে নেশা করতে দেখা যায়। এ সময় নেশাজাতদ্রব্যসহ তাদের আটক করে কাজলা পুলিশ ফাঁড়িতে হস্তান্তর করা হয়। এছাড়া ইদানীং এমন বহিরাগতদের উচ্ছৃঙ্খলতা বৃদ্ধি পেয়েছে। তাই ক্যাম্পাসে যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা রোধ করতে সর্বদা সতর্কভাবে কাজ করছে প্রক্টরিয়াল টিম।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, ক্যাম্পাসে সব ধরণের মাদকসেবন কিংবা অশালীন কর্মকাণ্ড বন্ধ করার লক্ষ্যে আমরা তৎপর আছি এবং এ অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন : ফেসবুক পোস্টে কমেন্ট করায় বশেমুরবিপ্রবি ছাত্রকে মারধর

মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার আলী তুহিন বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম ক্যাম্পাসে মাদকসেবন অবস্থায় চারজন বহিরাগতকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে। এ বিষয়ে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণে কাজ করছি।  

বোমা হামলার হুমকিতে ৩ শতাধিক স্কুল খালি করল ইতালি
  • ১২ নভেম্বর ২০২৬
এবার এনসিপি নেত্রী নুসরাতের বাড়িতে হামলা, আগুন
  • ১২ নভেম্বর ২০২৬
হাসপাতালে ভর্তি বিএনপি এমপি বাবরের অপারেশন
  • ১২ নভেম্বর ২০২৬
গবেষণা ও উদ্ভাবনে উৎকর্ষ অর্জনের মাধ্যমে গ্লোবাল ইউনিভার্সি…
  • ১২ নভেম্বর ২০২৬
এরদোয়ানের সঙ্গে নৈশভোজে সস্ত্রীক যোগ দিলেন প্রধানমন্ত্রী তা…
  • ১২ নভেম্বর ২০২৬
যুক্তরাজ্য সফরে যাচ্ছেন নাহিদ ইসলাম, জুলাই গণঅভ্যুত্থান নিয়…
  • ১১ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950