চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

ছাত্রী নিপীড়নকারী ২ ছাত্র আজীবন বহিস্কৃত ও নিষিদ্ধ

২৩ জুলাই ২০২২, ০৬:৪০ PM
হেনস্তার ঘটনায় গ্রেপ্তার চারজন

হেনস্তার ঘটনায় গ্রেপ্তার চারজন © সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) এক ছাত্রীকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় অভিযুক্ত দুই ছাত্রকে আজীবন বহিস্কার করা হয়েছে। একই সঙ্গে এই দুইজনের ক্যাম্পাসে প্রবেশ নিষিদ্ধ করা হয়ে।

বহিস্কৃত এ দু'জন হলো আজিম হোসেন আদিল ও বাবু। এর মধ্যে মোহাম্মদ আজিমকে (২৩) ঘটনার হোতা বলছে র‌্যাব। ইতিহাস বিভাগের দ্বিতীয় বর্ষের এই ছাত্রের বাড়ি নোয়াখালীর হাতিয়ার চর ভারত সেনে। তার বাবার নাম আমির হোসেন। এখন হাটহাজারীর ফতেহপুরে থাকেন তারা।

গ্রেপ্তার নুরুল আবছার বাবু (২২) বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। তার বাবা বেলায়েত হোসেন ফেনীর পরশুরামের বেড়াবাড়ির বাসিন্দা। এখন থাকেন হাটহাজারীর ফতেহপুরে।

শনিবার (২৩ জুলাই) সন্ধ্যায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। 

আরও পড়ুন: চাঁদা না পেয়ে তিন ফোনে ধারণ করা হয় সেই ছাত্রীর বিবস্ত্র ভিডিও

তিনি বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রকে বহিস্কার করা হয়েছে। এছাড়া ঘটনার সাথে জড়িত চট্টগ্রামের হাটহাজারি কলেজের শিক্ষার্থী মাসুদ রানা ও নুর হোসেন শাওনকে বহিস্কারের বিষয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ব্যবস্থা নিচ্ছে।

ধর্মীয় অধিকার চর্চায় বাধা দেওয়া যাবে না: শিক্ষামন্ত্রী
  • ২২ অক্টোবর ২০২৬
জন্তর মন্তরে আর বিক্ষোভ নয়, মুচলেকা দিয়ে ছাড়া পেলেন ককরোচ ন…
  • ২১ অক্টোবর ২০২৬
দুই সপ্তাহ পর রিয়াদের ফ্লাইট চালু, কাল শুরু দাম্মামে
  • ২১ অক্টোবর ২০২৬
মক্কায় আকস্মিক বন্যায় ভেসে গেল ৩ শিশু
  • ২১ অক্টোবর ২০২৬
সেনা পাবলিক স্কুল ও কলেজে শিক্ষক-কর্মচারী নিয়োগে বিজ্ঞপ্তি,…
  • ২১ অক্টোবর ২০২৬
সাগরে গোসল করতে নেমে আইইউটি শিক্ষার্থীসহ তিনজনের মৃত্যু
  • ২১ অক্টোবর ২০২৬