চবিতে গানে গানে ছাত্রী নির্যাতনের প্রতিবাদ

২২ জুলাই ২০২২, ১০:৩৫ PM
আন্দোলনরত শিক্ষার্থীরা

আন্দোলনরত শিক্ষার্থীরা © টিডিসি ফটো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ছাত্রী হেনস্তা এবং নিরাপদ ক্যাম্পাসের দাবিতে শুরু হওয়া আন্দোলনের অংশ হিসেবে প্রতিবাদী গানের আয়োজন করেছে শিক্ষার্থীরা৷ এই আয়োজনের মাধ্যমে বেঁধে দেওয়া সময়ের কাউন্ট ডাউন চলছে।

শুক্রবার (২২ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ট্রেন স্টেশনে রাত সাড়ে ৮টায় প্রগতিশীল ছাত্র জোট আয়োজন করে প্রতিবাদী গানের আসর। এতে যোগ দেয় সাধারণ শিক্ষার্থীরাও। 

প্রশাসন শিক্ষার্থীদের চার দফায় স্বাক্ষর করে শিক্ষার্থীদের আন্দোলন থেকে বিরত থাকতে বলে। চার কর্মদিবসের বাকি আছে তিন কর্মদিবস।  এরই মধ্যে দু'জন অপরাধীকে শনাক্তের কথা বললেও কোনো নাম পরিচয় প্রকাশ করা হয়নি। তদন্তের স্বার্থে এটি গোপন রাখা হয়েছে দাবি প্রশাসনের।  তবে এবিষয়ে হাটহাজারি থানা থেকে কোনো কিছুই জানা যায়নি।

প্রসঙ্গত, গত রবিবার রাত সাড়ে ৯টার দিকে চবির বোটানিক্যাল গার্ডেনের ভেতরে এক ছাত্রীকে হেনস্তা করা  হয়। এই ঘটনায় ভুক্তভোগী ছাত্রী হাটহাজারী থানায় অজ্ঞাতনামা পাঁচজনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন।

আল্লামা সাঈদীর তৃতীয় শাহাদাতবার্ষিকী উপলক্ষে ডাকসুর দোয়া মা…
  • ১৪ আগস্ট ২০২৬
পুলিশ ভেবে তুরাগ নদীতে ঝাঁপ, দুই দিন পর যুবকের লাশ উদ্ধার
  • ১৪ আগস্ট ২০২৬
গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার, মাঠে যৌথ বাহিনী
  • ১৪ আগস্ট ২০২৬
সমকামী প্রেমিক যৌনকর্মীর কাছে যাওয়ায় হত্যা, কেটেছিলেন আরেক …
  • ১৪ আগস্ট ২০২৬
সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াটাও একসময় কঠিন হয়ে যাবে: বিদ্…
  • ১৪ আগস্ট ২০২৬
উচ্চশিক্ষাকে যুগোপযোগী করতে আধুনিক রিসোর্স বুক ও ডিজিটাল কন…
  • ১৪ আগস্ট ২০২৬