খাবার খেয়ে ক্যান্টিনের বিল পরিশোধ না করার অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

০৫ অক্টোবর ২০২৬, ০৫:০২ PM , আপডেট: ০৫ অক্টোবর ২০২৬, ০৫:০৪ PM
ছাত্রদলের লোগো ও অভিযুক্ত ছাত্রদল নেতা

ছাত্রদলের লোগো ও অভিযুক্ত ছাত্রদল নেতা © সংগৃহীত

ক্যান্টিনে খাবার খেয়ে বিল পরিশোধ না করার অভিযোগ উঠেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) স্যার এ.এফ. রহমান হল ছাত্রসংসদের জিএস ও শাখা ছাত্রদলের এ নেতার বিরুদ্ধে।

ক্যান্টিন কর্তৃপক্ষের দাবি, তিনি ক্যান্টিনে খাবার খাওয়ার পর নিয়মিতই বিল পরিশোধ না করে চলে যান। মাঝে মধ্যে সাথে করে আরো অনেকজনকে খেতে নিয়ে আসতেন।

ক্যান্টিন কর্তৃপক্ষের সূত্রে জানা যায়, খাবারের টাকা চাইলে তিনি ক্যান্টিন বন্ধ করে দেওয়ার হুমকি দেন বলেও দাবি তাদের। 

ক্যান্টিন কর্তৃপক্ষের অভিযোগ, হল সংসদের নেতা ও তার রাজনৈতিক সংগঠন ক্ষমতায় থাকার কারণে তিনি এমন আচরণ করছেন। তবে হল সংসদ নেতার দাবি, তিনি টাকা দিতে চাইলেও ক্যান্টিনের মালিক তার কাছ থেকে টাকা নেন না। হল সংসদের জিএস হওয়ায় তাকে সম্মান দেখিয়ে ক্যান্টিন কর্তৃপক্ষ টাকা নিতে চায় না বলে ধারণা তার। 

ক্যান্টিন কর্তৃপক্ষ বলেন, জিএস হওয়ার পর থেকে ক্যান্টিনে খাওয়ার পর টাকা দেয়নি। বাকি থাকার বিষয়টা এমন না। অনেকের বাকি রয়েছে। কিন্তু তিনি খেয়ে কোনো কথা না বলে টাকা না দিয়ে চলে যান। যখনই আসেন, খেয়ে টাকা না দিয়ে চলে যান। টাকা চাইলে বলেন, কোনো অপরাধ পেলে দোকান একেবারে বন্ধ করে দেব।

অভিযুক্ত ছাত্রদল নেতা তামিম চৌধুরী অস্বীকার করে বলেন, আমি টাকা দিতে চাইলে ওনারা নিতে চান না। আমি হল সংসদের অন্যদেরও বিষয়টি বলেছি। আমি ক্যান্টিনে তেমন যাই না। হল সংসদের জিএস হিসেবে সম্মান দেখিয়ে হয়তো আমার কাছ থেকে টাকা নিতে চায় না।

এ ঘটনায় চবি ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমানকে ফোন করা হয়। দ্য ডেইলি ক্যাম্পাস পরিচয় পাওয়ার সাথে সাথে ফোন কেটে দেন তিনি। এরপর একাধিকবার ফোন করা হলেও তিনি আর রিসিভ করেননি।

দেশসেরা ড্যাফোডিল, বিশ্বসেরা ১ হাজার বিশ্ববিদ্যালয়ে ঢাবি-গা…
  • ১৭ নভেম্বর ২০২৬
বাংলাদেশ আওয়ামী লীগকে ‘টুঙ্গীপাড়া লিমিটেড’ করে দেওয়া হবে 
  • ১৭ নভেম্বর ২০২৬
কিউএস টেকসই র‍্যাঙ্কিংয়ে ৬৫ ধাপ এগিয়ে দেশে পঞ্চম রাজশাহী বি…
  • ১৭ নভেম্বর ২০২৬
জবিতে আওয়ামী সংশ্লিষ্টতায় আটক ৫ কর্মকর্তাকে পরিবারের নিকট…
  • ১৭ নভেম্বর ২০২৬
মিনিস্ট্রি অব ট্রুথ-পিস-লাভ অ্যান্ড প্লেন্টি— জর্জ অরওয়েলের…
  • ১৭ নভেম্বর ২০২৬
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে সহযোগিতার অভিযোগ উঠলেই কঠোর …
  • ১৭ নভেম্বর ২০২৬