বিয়ের সপ্তাহ না পেরোতেই হাওরে পড়ে নিখোঁজ ঢাবি ছাত্র

১৯ জুলাই ২০২২, ১২:২৩ AM
 হোসেন হিমেল

হোসেন হিমেল © ফাইল ফটো

বিয়ে হয়েছে ছয়দিন হলো। বিয়ের সপ্তাহ পেরোনের আগেই নিখোঁজ হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী হোসেন হিমেল। সোমবার (১৮ জুলাই) বিকেলে কিশোরগঞ্জের মিঠামইন হাওরে জাল দিয়ে মাছ মারার সময় পড়ে গিয়ে তলিয়ে যান। এখন পর্যন্ত তিনি নিখোঁজ রয়েছেন।

নিখোঁজ হিমেল ২০১২-১৩ সেশনের আরবি বিভাগের শিক্ষার্থী ছিলেন ও মুসলিম সলিমুল্লাহ হলের সাবেক ছাত্রলীগ নেতা। তার বাড়ি নোয়াখালীতে। গত ১৩ জুলাই তিনি বিয়ে করেন বলে সহপাঠীদের সূত্রে জানা যায়।

তিনি বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডে সহকারী এনফোর্সমেন্ট কো-অর্ডিনেটর পদে কর্মরত ছিলেন। তিনি  নিখোঁজের পর ফায়ার সার্ভিস কর্মীরা রাত সাড়ে ১১টা পর্যন্ত খুঁজেও তাকে পাওয়া যায়নি।

তার সহপাঠী নাইমুল ইসলাম বলেন, সম্প্রতি কিশোরগঞ্জে পল্লী বিদ্যুৎ অফিসে যোগদান করে হিমেল। আজ অফিস শেষে কলিগসহ মিঠামইন হাওরে জাল দিয়ে মাছ ধরতে গিয়ে তলিয়ে যান। পরে ফায়ার সার্ভিসের কর্মকর্তা রাত সাড়ে ১১টা পর্যন্ত খুঁজেও ব্যর্থ হয়।

 পরে যাওয়ার সময় হাওরে পানির স্রোত বেশি থাকায় আর উঠে আসতে পারেনি বলে জানান তিনি।

গোপালগঞ্জের সেই বুশরাসহ নিয়োগ পেলেন বাদ পড়া আরও ৪০ জন
  • ০৫ অক্টোবর ২০২৬
অভিজ্ঞতা ছাড়াই চাকরি পপুলার ফার্মাসিউটিক্যালসে, সরাসরি মৌখি…
  • ০৫ অক্টোবর ২০২৬
দৃশ্যম ৩-তে কত কোটি টাকা পারিশ্রমিক পেলেন অজয়, বাকিরা কে কত
  • ০৫ অক্টোবর ২০২৬
‘তুই তো বিশ্ববিদ্যালয়ের না’ বলে জুনিয়রের বাম কানে ৮-১০টি থা…
  • ০৫ অক্টোবর ২০২৬
চতুর্থবার বহিষ্কারের পর রাবি ছাত্রদলকে ‘হিজড়া ইউনিট’ আখ্যা …
  • ০৫ অক্টোবর ২০২৬
ল্যাবএইড হাসপাতালে বিভিন্ন বিভাগে চিকিৎসক নিয়োগে বিজ্ঞপ্তি,…
  • ০৫ অক্টোবর ২০২৬