বাথরুমের মেঝেতে পড়েছিল চবি ছাত্রের মরদেহ

১২ জুলাই ২০২২, ০৫:১৬ PM
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

বাথরুমে মেঝেতে পড়ে থাকা অবস্থায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। 

মঙ্গলবার (১২ জুলাই) চট্টগ্রাম নগরীর হালিশহর এলাকার বি ব্লকের ১৬ নম্বর লাইনের একটি বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। 

নিহত শিক্ষার্থীর নাম মাহাতাব উদ্দিন (২৫)। সে চবির লোকপ্রশাসন বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। 

মাহাতাব উদ্দিনের বাবা কামাল উদ্দিন বলেন, বাথরুমের দরজা খুলে দেখি আমার ছেলে মেঝেতে পড়ে আছে। এই অবস্থায় দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা মাহতাবকে মৃত ঘোষণা করেন।

পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান বলেন, মাহাতাবকে গুরুতর অসুস্থ অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে আসা হয়। পরে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। 

ঝালকাঠিতে মাদকসেবনের দায়ে ৫ জনের কারাদণ্ড
  • ১৫ আগস্ট ২০২৬
তারেক রহমানের উন্নয়ন কর্মকাণ্ডের সমর্থনে ছাত্রদলের শোভাযাত্…
  • ১৫ আগস্ট ২০২৬
জাবিতে সাবেক ছাত্রদল নেতা নাহিদের মুক্তির দাবিতে মানববন্ধন
  • ১৫ আগস্ট ২০২৬
পাবনায় মহানন্দা ট্রেনে সান্টিং ইঞ্জিনের ধাক্কা, আহত ১৫
  • ১৫ আগস্ট ২০২৬
আসামি ধরতে পুলিশকে সহযোগিতা, এইচএসসি পরীক্ষার্থীকে অপহরণের …
  • ১৪ আগস্ট ২০২৬
আল্লামা সাঈদীর তৃতীয় শাহাদাতবার্ষিকী উপলক্ষে ডাকসুর দোয়া মা…
  • ১৪ আগস্ট ২০২৬