আহলে হাদিসের প্রধান ঈদ জামাত ঢাবির কেন্দ্রীয় খেলার মাঠে

০৯ জুলাই ২০২২, ০৭:২৫ PM

© ফাইল ছবি

আগামীাল রোববার (১০ জুলাই) সারা দেশে উদযাপিত হবে পবিত্র ঈদুল আযহা। বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীস এর কেন্দ্রীয় মসজিদ বংশাল বড় জামে মসজিদ পরিচালনা কমিটির ব্যবস্থাপনায় আহলে হাদীসদের ঈদুল আযহার প্রধান জামাত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠে সকাল ৭ টায় অনুষ্ঠিত হবে।

আজ শনিবার (৯ জুলাই) বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীসের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এই জামাতে ইমামতি করবেন বংশাল বড় জামে মসজিদের খাতীব ও বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীসের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল শাইখ ড. মুহাম্মদ শহীদুল্লাহ খান মাদানী।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রতি বছর ন্যায় এবারো ঈদ জামাতে আয়োজক কমিটি নারী মুসল্লিদের জন্য পৃথক নামাজের ব্যবস্থা করেছেন।

বংশাল বড় জামে মসজিদের ব্যবস্থাপনা কমিটি ও পঞ্চায়েতের পক্ষ থেকে ঈদ জামাত আয়োজনে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন বংশাল পঞ্চায়েত ও মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ও মুতাওয়াল্লী মোহাম্মদ আওলাদ হোসেন।

একদিনেরও কারো বন্ধুত্ব কামনা করি না— মধ্যরাতে রহস্যময় পোস্ট…
  • ১২ নভেম্বর ২০২৬
স্কুল থেকে ফেরার পথে শিক্ষিকাকে অটোরিকশায় তুলে মারধর, লুট স…
  • ১২ নভেম্বর ২০২৬
চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক আটক
  • ১২ নভেম্বর ২০২৬
আওয়ামী লীগের কাছে তথ্য ফাঁস, এসপির দুই মোবাইল ফোন জব্দ
  • ১২ নভেম্বর ২০২৬
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় 
  • ১২ নভেম্বর ২০২৬
বোমা হামলার হুমকিতে ৩ শতাধিক স্কুল খালি করল ইতালি
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950