রাবি হবে বিশ্বমানের জ্ঞানচর্চার তীর্থস্থান: উপাচার্য 

০৬ জুলাই ২০২২, ১১:৫৬ AM
আনন্দ শোভাযাত্রা

আনন্দ শোভাযাত্রা © টিডিসি ফটো

উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার বলেন, বিশ্ববিদ্যালয় জ্ঞান সৃজন ও সঞ্চালনের জায়গা। সময়ের সাথে এই জ্ঞানের পরিবর্তন হয়ে থাকে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষা ও গবেষণা গুণগত মান সমৃদ্ধর জন্য বিভিন্ন ধরণের পদক্ষেপ নেয়া হয়েছে। ৫০ বছরের মহাপরিকল্পনা গ্রহণ করে সেই লক্ষ্যে কাজ শুরু হয়েছে। আশা করি এ বিশ্ববিদ্যালয়ও একদিন বিশ্বমানের জ্ঞানচর্চার তীর্থস্থানে পরিণত হবে।

বুধবার (৬ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ৬৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে আনন্দ শোভাযাত্রা শেষে এসব কথা বলেন তিনি।

উপাচার্য বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ৬৯ বছরে বহু কৃতি ও গুণী শিক্ষার্থী বের হয়েছেন। পরবর্তীতে তারা দেশের সার্বিক উন্নয়ন মেধার স্বাক্ষর রেখেছেন। তাছাড়া বর্তমানেও শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদে রূপান্তর করার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের কাঙ্ক্ষিত লক্ষ্য পূরণে সর্বাত্মক চেষ্টা অব্যবহত রেখেছে প্রশাসন।

এসময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যদ্বয় অধ্যাপক সুলতান-উল ইসলাম ও অধ্যাপক চৌধুরী মোহাম্মদ জাকারিয়া, রেজিস্ট্রার অধ্যাপক আব্দুল সালাম, কোষাধ্যক্ষ অধ্যাপক অবাইদুর ইসলাম প্রামানিক, প্রক্টর অধ্যাপক আসাবুল হক, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে, ছাত্র উপদেষ্টা তারেক নূরসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকতা, কর্মচারী, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। 

উল্লেখ্য, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রশাসনিক ভবনের সামনে জাতীয় সংগীত, পায়রা অবমুক্ত ও বৃক্ষরোপন কর্মসূচি পালিত হয়। দিবসটি উপলক্ষে সকাল ১১টায় তাজউদ্দীন আহমেদ সিনেট ভবনে আলোচনা সভা চলছে।

এক টাকার শিক্ষক লুৎফুর রহমান পেলেন রাষ্ট্রীয় সম্মাননা
  • ০৬ অক্টোবর ২০২৬
রামেক ইন্টার্ন পরিষদ নির্বাচনে ৫ পদের ৪টিতেই শিবির সমর্থিতদ…
  • ০৬ অক্টোবর ২০২৬
রাড্ডায় স্বাস্থ্যসেবা বিঘ্নিত, গর্ভবতী মায়েদের পাশে ছাত্রদল…
  • ০৬ অক্টোবর ২০২৬
শিবিরের নেতাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন কী ব্যবস্থা …
  • ০৬ অক্টোবর ২০২৬
খামের ওপর থেকে মুজিব শতবর্ষের সীল সরাতে পারেননি, জুলাই সনদ …
  • ০৫ অক্টোবর ২০২৬
৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ, অডিও ভাইরালের পর…
  • ০৫ অক্টোবর ২০২৬