ঢাবির আরবি বিভাগের উন্নয়ন ফি মওকুফ

০৩ জুলাই ২০২২, ০৩:৩৯ PM
আরবি বিভাগের চেয়ারম্যান ড. মোহাম্মদ আব্দুল কাদির

আরবি বিভাগের চেয়ারম্যান ড. মোহাম্মদ আব্দুল কাদির © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আরবি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতকোত্তরের চলতি শিক্ষাবর্ষের উন্নয়ন ফি সম্পূর্ণ মওকুফ করা হয়েছে।

রবিবার (৩ জুলাই) শিক্ষার্থীদের দাবি ও শতবর্ষের উপহার হিসেবে মিটিংয়ে মাধ্যমে এ সিদ্ধান্ত আসে। বিষয়টি ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন বিভাগের চেয়ারম্যান ড. মোহাম্মদ আব্দুল কাদির।

এ বিষয়ে আরবি বিভাগের চেয়ারম্যান ড. মোহাম্মদ আব্দুল কাদির বলেন, শতবর্ষের উপহার হিসেবে আরবি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতকোত্তরের চলতি শিক্ষাবর্ষের উন্নয়ন ফি সম্পূর্ণ মওকুফ করা হয়েছে। আমাদের বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের জন্য উন্নয়ন ফি ছিল চার হাজার, ২০১৬-১৭ শিক্ষাবর্ষের জন্য ছিল পাঁচ হাজার, আবার ২০১৭-১৮ শিক্ষাবর্ষের জন্য ছিল চার হাজার।

আরও পড়ুন: বুয়েটে পড়ুক চায় না পরিবার, ভিন্ন কথা বলছেন ফাইয়াজ

তিনি আরও বলেন, গতবছর করোনাভাইরাসের প্রাদুর্ভাবের জন্য ১ হাজার কমিয়ে নিয়ে আসছিলাম। আমরা এবছর আগে পুনরায় পাঁচ হাজার টাকা উন্নয়ন ফি ধার্য করেছিলাম। শিক্ষার্থীদের দাবিতে শুরুতে চার হাজার করেছিল। পরবর্তীতে শিক্ষার্থীরা আবার দাবি করলে বিষয়টি নিয়ে আমরা মিটিং করি। 

বিভাগের চেয়ারম্যান আরও বলেন, মিটিংয়ে আলোচনা করে শতবর্ষী বিভাগ হিসেবে ও বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ উপলক্ষে শিক্ষার্থীদের চলতি বছরের পুরো উন্নয়ন ফি মওকুফ করার সিদ্ধান্ত আসে।

ট্যাগ: ঢাবি
ঝালকাঠিতে মাদকসেবনের দায়ে ৫ জনের কারাদণ্ড
  • ১৫ আগস্ট ২০২৬
তারেক রহমানের উন্নয়ন কর্মকাণ্ডের সমর্থনে ছাত্রদলের শোভাযাত্…
  • ১৫ আগস্ট ২০২৬
জাবিতে সাবেক ছাত্রদল নেতা নাহিদের মুক্তির দাবিতে মানববন্ধন
  • ১৫ আগস্ট ২০২৬
পাবনায় মহানন্দা ট্রেনে সান্টিং ইঞ্জিনের ধাক্কা, আহত ১৫
  • ১৫ আগস্ট ২০২৬
আসামি ধরতে পুলিশকে সহযোগিতা, এইচএসসি পরীক্ষার্থীকে অপহরণের …
  • ১৪ আগস্ট ২০২৬
আল্লামা সাঈদীর তৃতীয় শাহাদাতবার্ষিকী উপলক্ষে ডাকসুর দোয়া মা…
  • ১৪ আগস্ট ২০২৬