‘গ’ ইউনিটের বিষয় নির্বাচনের সুযোগ ২১ জুলাই পর্যন্ত

০৩ জুলাই ২০২২, ০১:২১ PM
ঢাকা বিশ্ববিদ্যালয় লোগো

ঢাকা বিশ্ববিদ্যালয় লোগো © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘গ’ ইউনিটের বিষয় পছন্দক্রম ফরম পূরণ শুরু হবে আগামী বুধবার (৬ জুলাই) থেকে। বিস্তারিত ফরম ও বিষয়ের পছন্দক্রম ফরম পূরণ করা যাবে ২১ জুলাই বিকাল ৫টা পর্যন্ত।

রবিবার (৩ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে এসব তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

জানা গেছে, মেধাক্রম ১ থেকে ১১০০ পর্যন্ত শিক্ষার্থীদের আগামী ৬ জুলাই বিকাল ৩টা হতে ২১ জুলাই বিকাল ৫টা পর্যন্ত ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে বিস্তারিত ফরম ও বিষয়ের পছন্দক্রম ফরম পূরণ করতে হবে।

ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ বিভিন্ন কোটায় আবেদনকারীদের ৬ জুলাই হতে ২১ জুলাইয়ের মধ্যে সংশ্লিষ্ট কোটার ফরম বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অফিস হতে সংগ্রহ করতে হবে এবং যথাযথভাবে পূরণ করে উক্ত সময়ের মধ্যে ডিন অফিসে জমা দিতে হবে।

ফলাফল নিরীক্ষণের জন্য ১০০০ (এক হাজার) টাকা ফি প্রদান সাপেক্ষে আগামী ৬ জুলাই হতে ২১ জুলাই পর্যন্ত বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অফিসে আবেদন করা যাবে।

এদিকে ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় প্রথম হয়েছেন নটরডেম কলেজের সারোয়ার হোসাইন খান। তিনি এমসিকিউতে ৬০ নম্বরের মধ্য ৫৮.৭৫ পেয়েছেন। এর মধ্য বাংলা বিষয়ে পেয়েছেন ১২, ইংরেজীতে ১২, হিসাববিজ্ঞান ১২, ব্যবসায় নীতি ও প্রয়োগ ১২, ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিষয়ে ১০.৭৫ নম্বর পেয়েছেন। লিখিত পরীক্ষায় ৪০ নম্বরের মধ্য পান ৩৮ নম্বর। এসএসসি ও এইচএসসির জিপিএর ভিত্তিতে ২০ নম্বরসহ সর্ব মোট ১২০ নম্বরের মধ্য ১১৬.৭০ পেয়ে প্র্রথম হন তিনি। 

প্রকাশিত ফলাফলে দ্বিতীয় হয়েছেন আনিমা পারভেজ ইলমা। তিনি দাউদ পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাস করেছেন। ভর্তি পরীক্ষায় তার মোট প্রাপ্ত নম্বর ৯০। এর মধ্যে এমসিকিউ অংশে তিনি পেয়েছেন ৫৯। আল লিখিত অংশে পেয়েছেন ৩১। এসএসসি ও এইচএসসিতে প্রাপ্ত জিপিএসহ তার মোট নম্বর ১১০।

আর তৃতীয় হয়েছেন সরকারি রাজেন্দ্র কলেজের মো: আব্দুল্লাহ খান। তিনি সর্বমোট ১০৭.৭৫ নম্বর পেয়েছেন। তিনি এমসিকিউতে বাংলায় পেয়েছেন ১০, ইংরেজীতে ১২, হিসাববিজ্ঞান ১১, ব্যবসায় নীতি প্রয়োগ ১২, মার্কেটিং বিষয়ে ১২ নম্বর পেয়েছেন। 

এসএসসিতে এক বিষয়ে ফেল করে নিখোঁজ, ৪ দিন পর উদ্ধার
  • ১৫ আগস্ট ২০২৬
ঝালকাঠিতে মাদকসেবনের দায়ে ৫ জনের কারাদণ্ড
  • ১৫ আগস্ট ২০২৬
তারেক রহমানের উন্নয়ন কর্মকাণ্ডের সমর্থনে ছাত্রদলের শোভাযাত্…
  • ১৫ আগস্ট ২০২৬
জাবিতে সাবেক ছাত্রদল নেতা নাহিদের মুক্তির দাবিতে মানববন্ধন
  • ১৫ আগস্ট ২০২৬
পাবনায় মহানন্দা ট্রেনে সান্টিং ইঞ্জিনের ধাক্কা, আহত ১৫
  • ১৫ আগস্ট ২০২৬
আসামি ধরতে পুলিশকে সহযোগিতা, এইচএসসি পরীক্ষার্থীকে অপহরণের …
  • ১৪ আগস্ট ২০২৬