জাবি রেজিস্ট্রারের অতিরিক্ত দায়িত্বে ট্রেজারার অধ্যাপক রাশেদা

২৯ জুন ২০২২, ০৭:২২ PM
অধ্যাপক রাশেদা আখতার ও জাবি লোগো

অধ্যাপক রাশেদা আখতার ও জাবি লোগো © ফাইল ছবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার পদে কোষাধ্যক্ষ অধ্যাপক রাশেদা আখতারকে নিজ দায়িত্বের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। 

২৯ জুন (বুধবার) বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার ( প্রশাসন) বিএম কামরুজ্জামান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। 

অফিস আদেশে বলা হয়, ২৭ জুন অনুষ্ঠিত সিন্ডিকেটের বিশেষ সভার সিদ্ধান্ত মোতাবেক বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজ আগামী ৩০ জুন থেকে ৬ জুলাই পর্যন্ত অবসরপ্রস্তুতিমূলক (এলপিআর) ছুটিতে থাকবেন। এই সময়ে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক রাশেদা আখতার নিজ দায়িত্বের অতিরিক্ত দায়িত্ব হিসেবে রেজিস্ট্রারের দায়িত্ব পালন করবেন। 

আরও পড়ুন: দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে মনিটরিং বাড়ানো হবে: ইউজিসি

এছাড়া ওইদিন রহিমা কানিজ স্বাক্ষরিত পৃথক ৩টি বিজ্ঞপ্তিতে জানা যায়, ২৭ জুন অনুষ্ঠিত সিন্ডিকেটের বিশেষ সভার সিদ্ধান্ত অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও উপ-উপাচার্য ( শিক্ষা) অধ্যাপক নূরুল আলম এবং উপ-উপাচার্য ( প্রশাসন)  অধ্যাপক শেখ মনজুরুল হক হক ২৯ জুন ১ দিনের ছুটিতে থাকবেন। ওইদিন কোষাধ্যক্ষ  অধ্যাপক রাশেদা আখতার উপাচার্য, উপ-উপাচার্য (প্রশাসন) এবং উপ-উপাচার্য (শিক্ষা) হিসেবে দায়িত্ব পালন করবেন।

তবে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজের অবসর প্রস্তুতিকালীন ছুটি আগামী ১ লা জুলাই থেকে শুরু হওয়ার কথা। গত ২৬ তারিখ 'তড়িঘড়ি' করে আহ্বান করা রেজিস্ট্রার নিয়োগ বোর্ড স্থগিত হওয়ায় রহিমা কানিজকেই আগামী ১ বছর চুক্তিভিত্তিক নিয়োগে রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব দেওয়া হবে।

এসএসসিতে এক বিষয়ে ফেল করে নিখোঁজ, ৪ দিন পর উদ্ধার
  • ১৫ আগস্ট ২০২৬
ঝালকাঠিতে মাদকসেবনের দায়ে ৫ জনের কারাদণ্ড
  • ১৫ আগস্ট ২০২৬
তারেক রহমানের উন্নয়ন কর্মকাণ্ডের সমর্থনে ছাত্রদলের শোভাযাত্…
  • ১৫ আগস্ট ২০২৬
জাবিতে সাবেক ছাত্রদল নেতা নাহিদের মুক্তির দাবিতে মানববন্ধন
  • ১৫ আগস্ট ২০২৬
পাবনায় মহানন্দা ট্রেনে সান্টিং ইঞ্জিনের ধাক্কা, আহত ১৫
  • ১৫ আগস্ট ২০২৬
আসামি ধরতে পুলিশকে সহযোগিতা, এইচএসসি পরীক্ষার্থীকে অপহরণের …
  • ১৪ আগস্ট ২০২৬