ক্লাসরুমেই লাঞ্ছিত রাবি অধ্যাপিকা, ছাত্রকে বহিষ্কারের দাবিতে বিক্ষোভ

২৯ জুন ২০২২, ০১:৫০ PM
বহিষ্কারের দাবিতে বিক্ষোভ

বহিষ্কারের দাবিতে বিক্ষোভ © সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) আইন বিভাগের ক্লাস চলাকালে এক অধ্যাপিকাকে লাঞ্ছনার অভিযোগ উঠেছে একই বিভাগের এক ছাত্রের বিরুদ্ধে। এর প্রতিবাদে বিভাগের সামনে বিক্ষোভ করছেন সাধারণ শিক্ষার্থীরা।

বুধবার (২৯ জুন) সকালে বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমিক ভবনের আইন বিভাগের ২৪৪ নম্বর কক্ষে এমন ঘটনা ঘটে।

ভুক্তভোগী ওই অধ্যাপিকা হলেন ড. বেগম আসমা সিদ্দিকা। তিনি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সিনিয়র অধ্যাপক। অভিযুক্ত শিক্ষার্থী হলেন আশিক উল্লাহ। তিনি একই বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী।

জানা যায়, চতুর্থ বর্ষের ক্লাস চলাকালে আশিক উল্লাহ তার মাস্টার্সের পরীক্ষা নিয়ে কোনো সমস্যার কারণে ড. বেগম আসমা সিদ্দিকার সঙ্গে ঝামেলা শুরু করেন। তাকে চেয়ারম্যানের কাছে যাওয়ার কথা বলে ক্লাস থেকে চলে যাচ্ছিলেন শিক্ষিকা। এ সময় ক্লাসের দরজা বন্ধ করে শিক্ষিকাকে আটকে দেন আশিক। ক্লাসে থাকা অন্য শিক্ষার্থীরা শিক্ষিকাকে বের করে বিভাগের চেয়ারম্যানের রুমে পৌঁছে দিয়ে আসেন। এ নিয়ে শিক্ষার্থীদেরও হুমকি দেন আশিক।

ঘটনার পর থেকেই বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করতে থাকে শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের দাবি, অভিযুক্ত আশিক উল্লাহকে আজকের মধ্যেই বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করতে হবে এবং তাকে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

এ বিষয়ে আইন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো হাসিবুল আলম প্রধান বলেন, ‘শিক্ষক লাঞ্ছিত করার মতো ঘটনা অবশ্যই অন্যায়। আমরা একাডেমিক জরুরি মিটিং ডেকেছি। সিদ্ধান্ত হলে জানাবো।

এক টাকার শিক্ষক লুৎফুর রহমান পেলেন রাষ্ট্রীয় সম্মাননা
  • ০৬ অক্টোবর ২০২৬
রামেক ইন্টার্ন পরিষদ নির্বাচনে ৫ পদের ৪টিতেই শিবির সমর্থিতদ…
  • ০৬ অক্টোবর ২০২৬
রাড্ডায় স্বাস্থ্যসেবা বিঘ্নিত, গর্ভবতী মায়েদের পাশে ছাত্রদল…
  • ০৬ অক্টোবর ২০২৬
শিবিরের নেতাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন কী ব্যবস্থা …
  • ০৬ অক্টোবর ২০২৬
খামের ওপর থেকে মুজিব শতবর্ষের সীল সরাতে পারেননি, জুলাই সনদ …
  • ০৫ অক্টোবর ২০২৬
৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ, অডিও ভাইরালের পর…
  • ০৫ অক্টোবর ২০২৬