রাবির চূড়ান্ত আবেদনে সুযোগ পাবেন আরও ৪৫ হাজার ভর্তিচ্ছু

২৬ জুন ২০২২, ০৭:৩৬ PM
রাজশাহী বিশ্ববিদ্যালয়

রাজশাহী বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২১-২০ সেশনের ভর্তি পরীক্ষায় চূড়ান্তভাবে নির্বাচিত ২ লাখ ১৬ হাজার ভর্তিচ্ছু আবেদনের সুযোগ পাবেন। তবে দ্বিতীয় ধাপে চূড়ান্ত আবেদন পড়েছে ১ লাখ ৭১ হাজার। সেই হিসেবে বিভিন্ন ইউনিটে চূড়ান্ত আবেদনের সুযোগ পাবেন আরও ৪৫ হাজার ভর্তিচ্ছু।

রবিবার (২৬ জুন) বিকেলে বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টার পরিচালক অধ্যাপক বাবুল ইসলাম তথ্যটি নিশ্চিত করেছেন।

বিশ্ববিদ্যালয় ভর্তি কমিটি সূত্রে জানা গেছে, ২০২১-২২ সেশনে রাজশাহী বিশ্ববিদ্যালয় মানবিক (‘এ’ ইউনিট), বিণিজ্য (‘বি’ ইউনিট) ও বিজ্ঞান (‘সি’ ইউনিট) এই তিন ইউনিটে ৭২ হাজার করে মোট ২ লাখ ১৬ হাজার ভর্তিচ্ছু চূড়ান্ত আবেদনের সুযোগ পাবেন।

তবে দ্বিতীয় ধাপের চূড়ান্ত আবেদন পড়েছে ১ লাখ ৭১ হাজার। যেখানে ‘এ’ ইউনিটে ৬৩ হাজার, ‘বি’ ইউনিটে ৩৮ হাজার ও ‘সি’ ইউনিটে পড়েছে ৭০ হাজার। ফলে শেষ ধাপে ‘এ’ ইউনিটে চূড়ান্ত আবেদনের সুযোগ পাবে ৯ হাজার, ‘বি’ ইউনিটে ৩৪ হাজার এবং ‘সি’ ইউনিটে ২ হাজার।

আরও পড়ুন: ঢাবির ‘খ’ ইউনিটের ফল আগামীকাল

জানা যায়, ভর্তি শেষ ধাপের চূড়ান্ত আবেদনের ক্ষেত্রে মানবিক শাখায় (‘এ’ ইউনিট) বিজ্ঞান বিভাগ থেকে পাশ করা ভর্তিচ্ছুদের সর্বনিম্ন জিপিএ ধরা হবে ৪ দশমিক ৮৩ এবং মানবিক (‘এ’ ইউনিট) এবং ব্যবসা (‘বি’ ইউনিট) বিভাগ থেকে পাশ করা ভর্তিচ্ছুদের ক্ষেত্রে জিপিএ ধরা হবে ৪ দশমিক ৪২। তবে ব্যবসা শাখায় সকল আবেদনকারী শিক্ষার্থী আবেদনের সুযোগ পেলেও বিজ্ঞান শাখার সকল ইউনিটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীরাই কেবল আবেদনের সুযোগ পাবেন।

অধ্যাপক বাবুল ইসলাম বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ সেশনের ভর্তি পরীক্ষার শেষ ধাপের চূড়ান্ত আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। যা ২৮ জুন রাত ১২টা পর্যন্ত চলবে। দ্বিতীয় ধাপে বিভিন্ন ইউনিটে চূড়ান্ত আবেদন পড়েছে ১ লাখ ৭১ হাজার। ফলে শেষ ধাপে জিপিএ-এর ভিত্তিতে তিন ইউনিটে ৪৫ হাজার ভর্তিচ্ছু আবেদনর সুযোগ পাবে।

উল্লেখ্য, ২০২১-২২ সেশনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ২৫-২৭ জুলাই। চার শিফটে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবছর চূড়ান্ত আবেদন ফি ১ হাজার ১শ টাকা।

এক টাকার শিক্ষক লুৎফুর রহমান পেলেন রাষ্ট্রীয় সম্মাননা
  • ০৬ অক্টোবর ২০২৬
রামেক ইন্টার্ন পরিষদ নির্বাচনে ৫ পদের ৪টিতেই শিবির সমর্থিতদ…
  • ০৬ অক্টোবর ২০২৬
রাড্ডায় স্বাস্থ্যসেবা বিঘ্নিত, গর্ভবতী মায়েদের পাশে ছাত্রদল…
  • ০৬ অক্টোবর ২০২৬
শিবিরের নেতাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন কী ব্যবস্থা …
  • ০৬ অক্টোবর ২০২৬
খামের ওপর থেকে মুজিব শতবর্ষের সীল সরাতে পারেননি, জুলাই সনদ …
  • ০৫ অক্টোবর ২০২৬
৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ, অডিও ভাইরালের পর…
  • ০৫ অক্টোবর ২০২৬