চবিতে ঈদের ছুটি শুরু ১ জুলাই

২৫ জুন ২০২২, ০৪:৩১ PM
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

ঈদুল আযহা উপলক্ষে আগামী ১ জুলাই থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম বন্ধ হচ্ছে। আর অফিস বন্ধ হচ্ছে ৭ জুলাই থেকে। ঈদের পর একাডেমিক কার্যক্রম শুরু হবে ১৭ জুলাই থেকে। একইদিন অফিস কার্যক্রমও শুরু হবে।

শনিবার (২৫ জুন) দ্যা ডেইলি ক্যাম্পাসকে এসব তথ্য নিশ্চিত করেছেন চবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম মনিরুল হাসান।

তিনি বলেন, আনুষ্ঠানিকভাবে আমাদের একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে ৩-১৪ জুলাই। আর অফিস বন্ধ থাকবে ৭-১৪ জুলাই। তবে ৩ জুলাইয়ের পূর্বে দুইদিন সাপ্তাহিক ছুটি থাকায় শিক্ষার্থীদের ঈদের ছুটি শুরু হচ্ছে ১ জুলাই থেকে। আর ১৪ জুলাইয়ের পরের দুইদিন সাপ্তাহিক ছুটি রয়েছে। ফলে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে ১৭ জুলাই থেকে।

সদরঘাটে ‘প্রিন্স আওলাদ’ লঞ্চ থেকে জবি ছাত্রদল পরিচয়ে জোরপূর…
  • ০৬ অক্টোবর ২০২৬
ছেলেকে হত্যার ৫০ দিনের মাথায় বাবাকেও গুলি করে হত্যা, জিডি ক…
  • ০৬ অক্টোবর ২০২৬
সিসিটিভি ফুটেজ না থাকার ঘটনায় রাবির জিয়া হলের প্রভোস্টকে অব…
  • ০৬ অক্টোবর ২০২৬
কলেজছাত্রকে তুলে নিয়ে রাতভর নির্যাতন, লাখ টাকা মুক্তিপণ আদা…
  • ০৬ অক্টোবর ২০২৬
এক টাকার শিক্ষক লুৎফুর রহমান পেলেন রাষ্ট্রীয় সম্মাননা
  • ০৬ অক্টোবর ২০২৬
রামেক ইন্টার্ন পরিষদ নির্বাচনে ৫ পদের ৪টিতেই শিবির সমর্থিতদ…
  • ০৬ অক্টোবর ২০২৬