আওয়ামী লীগ ক্ষমতায় আসলেই দেশের উন্নয়ন হয়

২৫ জুন ২০২২, ০১:১৩ PM
আনন্দ র‌্যালী

আনন্দ র‌্যালী © টিডিসি ফটো

স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে আনন্দ মিছিল করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। শনিবার দুপুর ১২টায় দলের কেন্দ্রীয় টেন্ড থেকে শুরু হওয়া এ মিছিল ক্যাম্পাসের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করেন।

নেতাকর্মীদের ব্যাপক উৎসাহ, আনন্দ ও উদ্দিপনার মধ্য দিয়ে পদ্মা সেতুর উদ্বোধনকে স্বাগত জানিয়েছে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতাকর্মীরা। 

মিছিল পরবর্তী টেন্ডে অনুষ্ঠিত সমাবেশে সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনুর সঞ্চালনায় সভাপতিত্ব করেন সভাপতি গোলাম কিবরিয়া। 

আরও পড়ুন: পদ্মাসেতু বাংলাদেশের প্রতিচ্ছবি, আমাদের আবেগ: প্রধানমন্ত্রী

সভাপতি গোলাম কিবরিয়া বলেন, আওয়ামীলীগ ক্ষমতায় আসলেই দেশের উন্নয় হয়। মেগা প্রকল্প হয়, জিডিপি বাড়ে, মানুষের ভাগ্য পরিবর্তনের সুযোগ সৃষ্টি হয়। পদ্মাসেতুর উদ্বোধন দেশের মানুষের ভাগ্য পরিবর্ত ও সামগ্রিক উন্নয়নের উৎকৃষ্ট উদাহরণ। এ সরকারের হাত ধরেই দেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাবে। এদেশের সকল উন্নয়নকে এগিয়ে নিতে ছাত্রলীগ সর্বদা কাজ করবে। দেশরত্ন শেখ হাসিনার হাত ধরে দেশের সার্বিক উন্নয়ন ও অগ্রগতি সাধনের বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়তে আওয়ামী লীগকে বারবার ক্ষমতায় আনার বিকল্প নেই। 

এসময় রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের শত শত নেতাকর্মী উপস্থিত ছিলেন। 

এক টাকার শিক্ষক লুৎফুর রহমান পেলেন রাষ্ট্রীয় সম্মাননা
  • ০৬ অক্টোবর ২০২৬
রামেক ইন্টার্ন পরিষদ নির্বাচনে ৫ পদের ৪টিতেই শিবির সমর্থিতদ…
  • ০৬ অক্টোবর ২০২৬
রাড্ডায় স্বাস্থ্যসেবা বিঘ্নিত, গর্ভবতী মায়েদের পাশে ছাত্রদল…
  • ০৬ অক্টোবর ২০২৬
শিবিরের নেতাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন কী ব্যবস্থা …
  • ০৬ অক্টোবর ২০২৬
খামের ওপর থেকে মুজিব শতবর্ষের সীল সরাতে পারেননি, জুলাই সনদ …
  • ০৫ অক্টোবর ২০২৬
৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ, অডিও ভাইরালের পর…
  • ০৫ অক্টোবর ২০২৬