কর্মীকে বেধড়ক পেটালেন রাবি ছাত্রলীগ সভাপতি

২৫ জুন ২০২২, ১২:০৫ AM
কর্মীকে বেধড়ক পেটালেন রাবি ছাত্রলীগ সভাপতি

কর্মীকে বেধড়ক পেটালেন রাবি ছাত্রলীগ সভাপতি © সংগৃহিত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়ার বিরুদ্ধে এক ছাত্রলীগ কর্মীকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (২৪ জুন) সকালে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের টিভি রুমে এ মারধরের ঘটনা ঘটে। ভুক্তভোগী শিক্ষার্থীর নাম রুহুল আমিন। তিনি পাবলিক এডমিনিস্ট্রেশন বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী ও শাখা ছাত্রলীগের কর্মী।

ভুক্তভোগীর অভিযোগ, তার ব্যবহারকৃত মোটরসাইকেলটি তার কাছ থেকে নিয়ে বন্ধক রেখে নেশা করে শাখার সভাপতি গোলাম কিবরিয়া ও তার অনুসারীরা। শুক্রবার ভোর রাতে মোটরসাইকেল ফেরত চাইতে এসে সভাপতির রুমের বাইরে থেকে আটকে দেয় রুহুল। অন্য এক শিক্ষার্থীর মাধ্যমে রুমের দরজা খুলে রুহুলকে টিভি রুমে খুঁজে পায় সভাপতি গোলাম কিবরিয়া। এ সময় তিনি ওই ছাত্রলীগ কর্মীকে বেধড়ক মারধর করেন। 
 
এ বিষয়ে জানতে চাইলে শাখার সভাপতি বলেন, ওই ছেলের গতিবিধি সন্দেহজনক ছিল। আমার রুমের বাইরে থেকে দরজা বন্ধ করে আমার বাইক নিয়ে যাওয়ার চেষ্টা করছিল সে। খবর পেয়ে তাকে হলের টিভির রুমে গিয়ে ধরতে সক্ষম হই। পরবর্তীতে তাকে আমরা হল ছাড়া করি।
 
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, কোনো ছাত্রের গায়ে হাত তোলার অধিকার কারও নেই। ভুক্তভোগী শিক্ষার্থীর কাছ থেকে যদি অভিযোগ পাই, তাহলে বিষয়টি আমরা খতিয়ে দেখব এবং সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করব।
এক টাকার শিক্ষক লুৎফুর রহমান পেলেন রাষ্ট্রীয় সম্মাননা
  • ০৬ অক্টোবর ২০২৬
রামেক ইন্টার্ন পরিষদ নির্বাচনে ৫ পদের ৪টিতেই শিবির সমর্থিতদ…
  • ০৬ অক্টোবর ২০২৬
রাড্ডায় স্বাস্থ্যসেবা বিঘ্নিত, গর্ভবতী মায়েদের পাশে ছাত্রদল…
  • ০৬ অক্টোবর ২০২৬
শিবিরের নেতাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন কী ব্যবস্থা …
  • ০৬ অক্টোবর ২০২৬
খামের ওপর থেকে মুজিব শতবর্ষের সীল সরাতে পারেননি, জুলাই সনদ …
  • ০৫ অক্টোবর ২০২৬
৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ, অডিও ভাইরালের পর…
  • ০৫ অক্টোবর ২০২৬