রাবিতে রাত ৮টার পর সব দোকান বন্ধের নির্দেশ 

২১ জুন ২০২২, ০৯:৫২ PM
রাজশাহী বিশ্ববিদ্যালয়

রাজশাহী বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

ক্যাম্পাসের মধ্যে থাকা সব দোকান রাত ৮টার পর বন্ধ করার নির্দেশ দিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন। দেশে বিদ্যুৎ ও জ্বালানী সাশ্রয়ের নিমিত্তে সরকারের দেয়া ঘোষণার পরিপ্রেক্ষিতে এ নির্দেশনা দেয়া হয়।

মঙ্গলবার (২১ জুন) রাতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক তথ্যটি নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, দেশে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে সরকার রাত ৮টার পর জরুরি দোকানপাট ছাড়া অন্যসব দোকান বন্ধ রাখার ঘোষণা দিয়েছে। সেই পরিপ্রেক্ষিতে ক্যাম্পাসের অভ্যন্তরে অবস্থানরত দোকানপাট রাত ৮টার পর খোলা না রাখার নির্দেশ দেয়া হয়েছে। পরবর্তী ঘোষণা ছাড়া বিশ্ববিদ্যালয়ে এ নির্দেশনা চলমান থাকবে বলে জানান তিনি।

আরও পড়ুন: ঈদের আগে এসএসসি পরীক্ষা হচ্ছে না!

উল্লেখ্য, গত ১৬ জুন বিশ্বব্যাপী জ্বালানীর অব্যাহত মূল্যবৃদ্ধিজনিত বিদ্যমান পরিস্থিতিতে বিদ্যুৎ ও জ্বালানী সাশ্রয়ের নিমিত্তে রাত ৮টার পর সারাদেশে দোকান, শপিংমল, মার্কেট , বিপনীবিতান , কাঁচা বাজার ইত্যাদি খোলা না রাখার নির্দেশ দিয়েছে প্রধানমন্ত্রী।

শিক্ষকদের সম্মান জানিয়ে বিইউবিটিতে বিশ্ব শিক্ষক দিবস পালিত
  • ০৬ অক্টোবর ২০২৬
একাদশে দ্বিতীয় পর্যায়ের ভর্তির ফল প্রকাশ, জিপিএ-৫ পেয়েও কলে…
  • ০৬ অক্টোবর ২০২৬
এসএসসি-এইচএসসির খাতা মূল্যায়নে অনিয়ম প্রমাণিত হলে ৫ বছরের ক…
  • ০৬ অক্টোবর ২০২৬
বিদায়ের মঞ্চ প্রস্তুত, আবেগঘন বার্তায় যা বললেন মেসি
  • ০৬ অক্টোবর ২০২৬
বিএনপির বিরুদ্ধে ‘মুনাফেকি’র অভিযোগ জুনায়েদের, জবাব দিলেন শ…
  • ০৬ অক্টোবর ২০২৬
নেশার টাকা জোগাতে ভাগিনাকে বিক্রির অভিযোগ, মামা গ্রেপ্তার
  • ০৬ অক্টোবর ২০২৬