ঈদের আগে এসএসসি পরীক্ষা হচ্ছে না!

২১ জুন ২০২২, ০৯:০৯ PM
এসএসসি পরীক্ষার্থী

এসএসসি পরীক্ষার্থী © ফাইল ছবি

বন্যার কারণে স্থগিত হওয়া এসএসসি ও সমমান পরীক্ষা আসন্ন ঈদুল আযহার আগে অনুষ্ঠিত হওয়ার সম্ভাব নেই। বন্যা পরিস্থিতির উন্নতি সাপেক্ষে ঈদের পর এই পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে।

মঙ্গলবার (২১ জুন) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের একাধিক সদস্যের সাথে কথা বলে এ তথ্য জানা গেছে।

নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তারা জানান, সিলেটসহ সারাদেশের বন্যা পরিস্থিতির যে অবস্থা তাতে ঈদের আগে পরীক্ষা হওয়ার সম্ভাবনা নেই। কেননা পরীক্ষা আয়োজনের জন্য অনেক কাজ করতে হয়। এই কাজগুলো করতে অনেক সময় প্রয়োজন। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৯ অথবা ১০ জুলাই পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। এই অবস্থায় ঈদের আগে পরীক্ষা হওয়ার সম্ভাবনা নেই।

আরও পড়ুন: দেশসেরা স্কুল রাজশাহীর, কলেজ ঢাকার

এ প্রসঙ্গে জানতে চাইলে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় বোর্ড সাব কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর তপন কুমার সরকার বলেন, এসএসসি ও সমমান পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে সেটি নির্ভর করছে বন্যা পরিস্থিতির ওপর। বন্যা পরিস্থিতির উন্নতি হলে এক সপ্তাহের নোটিশে পরীক্ষার তারিখ ঘোষণা করা হবে। আমরা সেভাবেই প্রস্তুতি নিয়ে রেখেছি।

ঈদের আগে পরীক্ষা হওয়া প্রসঙ্গে জানতে চাইলে তিনি আরও বলেন, এ বিষয়ে এই মুহূর্তে মন্তব্য করা ঠিক হবে না।

এদিকে এসএসসি ও সমমান পরীক্ষা পেছানোয় চলতি বছরের এইচএসসি ও সমামন পরীক্ষাও পেছানো হবে। আগামী আগস্ট মাসে এইচএসসি পরীক্ষা শুরুর কথা থাকলেও সেটি পেছানো হবে।

এ প্রসঙ্গে প্রফেসর তপন কুমার সরকার বলেন, এসএসসি পরীক্ষা শেষে দুই মাসের ব্যবধানে এইচএসসি পরীক্ষা আয়োজন করা হয়। যেহেতু এসএসসি পরীক্ষা পেছানো হয়েছে। ফলে এইচএসসি পরীক্ষাও পেছানো হতে পারে।

বেসরকারি মেডিকেলের ভর্তি কার্যক্রম শেষ হচ্ছে আজ
  • ৩১ মার্চ ২০২৬
চমক রেখে বাংলাদেশের বিপক্ষে দল ঘোষণা করল নিউজিল্যান্ড
  • ৩১ মার্চ ২০২৬
নিজেকে ‘স্মার্ট’ করে তোলার ১০ কার্যকর কৌশল
  • ৩১ মার্চ ২০২৬
মেসিকে নিয়ে সুখবর দিলেন লিওনেল স্কালোনি
  • ৩১ মার্চ ২০২৬
যেকারণে নাসিম শাহকে ২ কোটি রুপি জরিমানা করল পিসিবি
  • ৩১ মার্চ ২০২৬
শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় গোড়া থেকেই কাজ করতে চাই: র…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence