বন্যায় আটকা পড়া ঢাবির ২১ শিক্ষার্থীকে উদ্ধার

১৭ জুন ২০২২, ০৮:৫০ PM
আটকে পড়া ঢাবি শিক্ষার্থীরা

আটকে পড়া ঢাবি শিক্ষার্থীরা © ফাইল ছবি

সুনামগঞ্জে ভ্রমণে গিয়ে বন্যায় আটকা পড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২১ শিক্ষার্থীকে নিরাপদে উদ্ধার করেছে সুনামগঞ্জ জেলা ও পুলিশ প্রশাসন। তাদের আপাতত সুনামগঞ্জ পুলিশ লাইন্সে রাখা হয়েছে। আজই তাদের ঢাকা পাঠানোর বিষয়ে চেষ্টা করার কথা জানিয়েছেন জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমান। 

শুক্রবার (১৭ জুন) শিক্ষার্থীদের উদ্ধারে ঘটনাস্থলে ছুটে যান জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন। এদিকে বিশ্ববিদ্যালয় ও সাংবাদিকতা বিভাগও তাদের উদ্ধারে সমন্বিতভাবে প্রচেষ্টা করেছে। সকলের সম্মিলিত উদ্যোগের প্রশংসা করছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

ঢাবি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে শোয়াইব আহমেদ সাংবাদিকদের বলেন, ‘আমরা এখন পানশী রেঁস্তোরা থেকে পুলিশ লাইনসে যাওয়ার উদ্দেশে রওনা দিয়েছি। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, প্রক্টর ও আমাদের বিভাগের চেয়ারম্যান সবসময় আমাদের সঙ্গে যোগাযোগ রাখছেন।’

আরও পড়ুন: ‘বিদ্যুৎ নেই, খাবার ও পানি শেষ— আমাদের জন্য দোয়া করবেন’

আটকা পড়া শিক্ষার্থীদের সঙ্গে জানা গেছে, পঞ্চম সেমিস্টার পরীক্ষা শেষে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২১ শিক্ষার্থী সুনামগঞ্জ বেড়াতে যান। আকস্মিক বন্যায় সেখানে আটকা পড়েন তাঁরা। সহায়তা চেয়ে তাঁরা সামাজিক মাধ্যমে পোস্ট দেন এবং প্রশাসনের নানা জনের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেন।

আটকা পড়াদের একজন শোয়াইব আহমেদ বলেন, ‘আমরা এখন পুলিশ লাইনের ওইখানে নিরাপদ আশ্রয় রয়েছি। প্রশাসনের সার্বক্ষণিক নজরদারি রয়েছে। আমরা পরিস্থিতি স্বাভাবিক হলে ঢাকায় ফিরতে পারব, ইনশাআল্লাহ।’

কর্মসংস্থান নিশ্চিত না হওয়া পর্যন্ত ঘরে ফিরব না: আন্দোলনরত …
  • ০৬ অক্টোবর ২০২৬
যবিপ্রবির সেই ‘কালো রাত’: মুখোশধারীদের হামলা-লুট, ৯ বছরেও হ…
  • ০৬ অক্টোবর ২০২৬
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য গ্রেপ্তার
  • ০৬ অক্টোবর ২০২৬
প্রতিবন্ধীদের সেবা নিশ্চিতে সিআরপির সঙ্গে প্রাইম ব্যাংকের চ…
  • ০৬ অক্টোবর ২০২৬
গবেষণায় অসামান্য অবদান, ‘গুণী শিক্ষক’ সম্মাননা পেলেন নোবিপ…
  • ০৬ অক্টোবর ২০২৬
আজ ১১টায় গণবোমা হামলার হুমকি, ব্র্যাক ইউনিভার্সিটিতে পুলিশ …
  • ০৬ অক্টোবর ২০২৬