প্রতিবন্ধীদের সেবা নিশ্চিতে সিআরপির সঙ্গে প্রাইম ব্যাংকের চুক্তি

০৬ অক্টোবর ২০২৬, ১০:২৭ AM
সিআরপি ও প্রাইম ব্যাংকের চুক্তি

সিআরপি ও প্রাইম ব্যাংকের চুক্তি © টিডিসি ফটো

দেশের দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য প্রস্থেটিক ও অর্থোটিক (পিঅ্যান্ডও) সেবা নিশ্চিত করতে সেন্টার ফর দ্য রিহ্যাবিলিটেশন অব দ্য প্যারালাইজড (সিআরপি)-এর সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে প্রাইম ব্যাংক পিএলসি।

সম্প্রতি ঢাকায় প্রাইম ব্যাংকের প্রধান কার্যালয়ে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন প্রাইম ব্যাংক পিএলসির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান ঝুঁকি কর্মকর্তা মো. জিয়াউর রহমান এবং সিআরপি বাংলাদেশের প্রতিষ্ঠাতা মিস ভ্যালেরি এ. টেইলর।

এই অংশীদারিত্বের আওতায় প্রাইম ব্যাংকের কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কর্মসূচির মাধ্যমে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর প্রতিবন্ধী ব্যক্তিদের প্রস্থেটিক ও অর্থোটিক ডিভাইস, পুনর্বাসন সেবা এবং প্রয়োজনীয় অন্যান্য সহায়তায় অর্থায়ন করা হবে। এর মধ্যে ফিজিওথেরাপি, অকুপেশনাল থেরাপি ও মানসিক স্বাস্থ্যসেবাসহ বিভিন্ন ধরনের পুনর্বাসন সেবা রয়েছে।

এক বছর মেয়াদি এ উদ্যোগের আওতায় সিআরপি নির্ধারিত পেশাগত ও চিকিৎসা-সংক্রান্ত মানদণ্ড অনুসরণ করে সেবা দেবে। অন্যদিকে, প্রাইম ব্যাংক কাঠামোবদ্ধ প্রতিবেদন, নিয়মিত পর্যালোচনা ও প্রভাব মূল্যায়নের মাধ্যমে কর্মসূচিটির অগ্রগতি পর্যবেক্ষণ করবে। এর মাধ্যমে সেবাগুলো প্রকৃত সুবিধাভোগীদের কাছে পৌঁছানো এবং তাদের জীবনযাত্রার মানোন্নয়নে কার্যকর ভূমিকা রাখার বিষয়টি নিশ্চিত করা হবে।

আরও দেখুন: আজ ১১টায় গণবোমা হামলার হুমকি, ব্র্যাক ইউনিভার্সিটিতে পুলিশ মোতায়েন

এ বিষয়ে প্রাইম ব্যাংক পিএলসির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান ঝুঁকি কর্মকর্তা মো. জিয়াউর রহমান বলেন, ‘আমাদের কাছে এই উদ্যোগ কেবল আর্থিক সহায়তার বিষয় নয় এটি বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের মর্যাদা, স্বনির্ভরতা ও আশাবোধ ফিরিয়ে দেওয়ার একটি প্রয়াস। এই গুরুত্বপূর্ণ উদ্যোগে আমাদের সিএসআর সম্পদ বিনিয়োগের মাধ্যমে আমরা আবারও বিশ্বাসের জায়গাটি তুলে ধরছি যে, প্রকৃত অগ্রগতি শুধু অর্থনৈতিক প্রবৃদ্ধির মাধ্যমে নয়, বরং মানুষের ক্ষমতায়ন এবং আরও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের মাধ্যমেও পরিমাপ করা উচিত।’

প্রাইম ব্যাংক জানিয়েছে, টেকসই উন্নয়ন কেবল অর্থনৈতিক অগ্রগতির মধ্যে সীমাবদ্ধ নয়। এর সঙ্গে মানুষের মর্যাদা, সেবাপ্রাপ্তির সুযোগ, সহজপ্রাপ্যতা এবং সমাজের সব মানুষের জন্য সমান সুযোগ নিশ্চিত করাও জড়িত। সিআরপির সঙ্গে এই অংশীদারিত্ব অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে প্রাইম ব্যাংকের অঙ্গীকারের প্রতিফলন।

বিশ্বমানের উচ্চশিক্ষা নিশ্চিত করতে অ্যাক্রেডিটেশন অর্জনের প…
  • ১৭ নভেম্বর ২০২৬
দেশসেরা ড্যাফোডিল, বিশ্বসেরা ১ হাজার বিশ্ববিদ্যালয়ে ঢাবি-গা…
  • ১৭ নভেম্বর ২০২৬
বাংলাদেশ আওয়ামী লীগকে ‘টুঙ্গীপাড়া লিমিটেড’ করে দেওয়া হবে 
  • ১৭ নভেম্বর ২০২৬
কিউএস টেকসই র‍্যাঙ্কিংয়ে ৬৫ ধাপ এগিয়ে দেশে পঞ্চম রাজশাহী বি…
  • ১৭ নভেম্বর ২০২৬
জবিতে আওয়ামী সংশ্লিষ্টতায় আটক ৫ কর্মকর্তাকে পরিবারের নিকট…
  • ১৭ নভেম্বর ২০২৬
মিনিস্ট্রি অব ট্রুথ-পিস-লাভ অ্যান্ড প্লেন্টি— জর্জ অরওয়েলের…
  • ১৭ নভেম্বর ২০২৬