ঢাবিতে ছাত্রদলের ওপর ছাত্রলীগের হামলা

২২ মে ২০২২, ০৯:২০ PM
হামলায় আহত একজনকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে

হামলায় আহত একজনকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে © টিডিসি ফটো

আড্ডারত অবস্থায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলা করেছেন ছাত্রলীগের নেতাকর্মীরা। রবিবার (২২ মে) সন্ধ্যায় টিএসসির বাইরের চত্বরের পশ্চিম পাশে এ ঘটনা ঘটে। হামলায় ছাত্রদলের বেশ কয়েকজন আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাত আটটার দিকে টিএসসির জনতা ব্যাংকের নিচে দাঁড়িয়ে বন্ধুদের সঙ্গে কথা বলছিলেন জহুরুল হক হল ছাত্রদলকর্মী আতিক মোর্শেদ। এ সময় হাজী মুহম্মদ মহসীন হল, কবি জসিম উদ্দিন হল ও জিয়া হল ছাত্রলীগের ২০-২৫ জন নেতাকর্মী এসে তাকে মারধর শুরু করেন। এসময় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক সদস্য মানসুরা আলম তাকে উদ্ধার করতে গেলে ছাত্রলীগের নেতাকর্মীরা তাকে হেনস্তা করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক আক্তার হোসেন বলেন, ছাত্রলীগ আমাদের নেতাকর্মীদের ওপর হামলা করে।  এতে আমাদের ৭-৮ জন নেতাকর্মী আহত হয়েছেন। সবচেয়ে গুরুতর আহত আতিক মোর্শেদ।  তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। আমরা হামলার প্রতিবাদে কর্মসূচি দেব।

আরও পড়ুন: যুদ্ধের ঘোষণা দিন, ছাত্রদল হাতিয়ার হবে: জুয়েল

আহত একজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে

হামলার বিষয়ে ছাত্রদল নেত্রী মানসুরা আলম বলেন, টিএসসিতে বিনা উসকানিতে আমাদের ওপর হামলা করে ছাত্রলীগের নেতাকর্মীরা। তারা আতিককে হেলমেট দিয়ে পিটিয়েছে। লাঠিসোটা নিয়ে আমাদের ওপর হামলা করে। আমাকেও মারধর করে তারা।

তবে হামলার অভিযোগ অস্বীকার করেছেন জসিম উদ্দিন হল শাখা ছাত্রলীগের সভাপতি সুমন খলিফা। তিনি বলেন, ছাত্রদল ক্যাম্পাসে এসে উল্টাপাল্টা কথা বলে, উল্টাপাল্টা বক্তব্য দেয়। ছাত্রদল সাধারণ সম্পাদকের একটি বক্তব্য ভাইরাল হয়েছে যেটাতে আমাদের প্রানপ্রিয় নেত্রীকে নিয়ে উল্টাপাল্টা কথা বলতে দেখা গেছে। তারই প্রতিবাদে আমরা মিছিল করেছি। কিন্তু তারা আমাদের শান্তিপূর্ণ মিছিলে খারাপ ব্যবহার করেছে। তাই জুনিয়রদের সঙ্গে একটু হাতাহাতি হয়েছে।

১২ ক্যাডেট কলেজে ৬১৮ পরীক্ষার্থী, ৬০৭ জনই পেল জিপিএ-৫
  • ১০ আগস্ট ২০২৬
ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসে চাকরি, সরাসরি মৌখিক পরীক্ষা ১৪ …
  • ১০ আগস্ট ২০২৬
বিশ্ব অলস দিবস আজ 
  • ১০ আগস্ট ২০২৬
শিক্ষক নিয়োগে ক্ষমতা ম্যানেজিং কমিটির হাতে, বিক্ষোভে নামছে …
  • ১০ আগস্ট ২০২৬
আইসিসির মাসসেরার দৌড়ে তামিম
  • ১০ আগস্ট ২০২৬
চাঁদাবাজি মামলায় সহযোগীসহ জামায়াত নেতা হাজী নজরুল কারাগারে
  • ১০ আগস্ট ২০২৬