৮৬৫ কোটি টাকার বাজেট পেল ঢাকা বিশ্ববিদ্যালয়

১৬ মে ২০২২, ০৫:০৩ PM
লোগো

লোগো © ফাইল ছবি

দেশের ৫১টি পাবলিক বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের আগামী ২০২২-২৩ অর্থবছরের ব্যয় নির্বাহের জন্য ১০ হাজার ৫১৫ কোটি ৭১ লাখ টাকার বাজেট অনুমোদন করেছে ইউজিসি। এতে সবচেয়ে বেশি রাজস্ব বাজেট পেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সবচেয়ে কম বাজেট পেয়েছে শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয়।

সোমবার (১৬ মে) ইউজিসি চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. দিল আফরোজা বেগমের সভাপতিত্বে ১৬২তম পূর্ণ কমিশন সভায় এ বাজেট অনুমোদিত হয়। সভার কার্যপত্র তুলে ধরেন ইউজিসি সচিব ড. ফেরদৌস জামান।

সভা শেষে ইউজিসির বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পাবলিক বিশ্ববিদ্যালয়ের মূল বাজেটে ৬ হাজার ২৩ কোটি ৬০ লাখ টাকার রাজস্ব বাজেট ও ৪০টি প্রকল্পের অনুকূলে ৪ হাজার ৪২০ কোটি ৪৪ লাখ টাকার উন্নয়ন বাজেট রয়েছে।

আরও পড়ুন: গবেষণা কম, রাজনীতিই বেশি পছন্দ ঢাবি শিক্ষকদের

চলতি ২০২১-২২ অর্থবছরে ৫০টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের অনুকূলে সংশোধিত বাজেটে বরাদ্দের পরিমাণ ছিল ০৯ হাজার ৫৭৭ কোটি ৯১ লাখ টাকা। সে হিসাবে, পাবলিক বিশ্ববিদ্যালয়ের জন্য ২০২২-২৩ অর্থবছরে বরাদ্দ বেড়েছে ৯৩৭ কোটি ৮০ লাখ টাকা। ২০২২-২৩ অর্থবছরে সবচেয়ে বেশি রাজস্ব বাজেট পেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ৮৬৪ কোটি ৯৪ লাখ টাকা এবং সবচেয়ে কম বাজেট পেয়েছে শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয়, খুলনা ৩ কোটি ৮৩ লাখ টাকা।

উচ্চশিক্ষায় ইউজিসি ও পাবলিক বিশ্ববিদ্যালয়ের গবেষণার জন্য ২০২২-২৩ অর্থবছরে মূল বাজেটে ১৫০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

চলতি অর্থবছরের তুলনায় বাজেটে এ খাতে বরাদ্দ ৩২ কোটি টাকা বৃদ্ধি করা হয়েছে। গত ২০২১-২২ অর্থবছরে মূল বাজেটে গবেষণা খাতে ১১৮ কোটি টাকা বরাদ্দ ধরা হয়েছিল। উল্লেখ্য, আগামী অর্থবছরে ইউজিসি’র জন্য বাজেটে বরাদ্দকৃত ৭১ কোটি ৬৭ লাখ টাকার মধ্যে পাবলিক বিশ্ববিদ্যালয়ের গবেষণার জন্য ২০ কোটি টাকা বাজেট বরাদ্দ ধরা হয়েছে, যা চলতি অর্থবছরের চেয়ে ২ কোটি টাকা বেশি।

মিস ইউনিভার্সে এক ঘণ্টা আগেও শীর্ষে ছিলেন, এরপরও যে কারণে ব…
  • ২৫ নভেম্বর ২০২৬
সাবেক সংসদ সদস্য বদির ছেলে গ্রেপ্তার 
  • ২৫ নভেম্বর ২০২৬
নেত্রকোনায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আগুন
  • ২৫ নভেম্বর ২০২৬
স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশে শিক্ষক নিয়োগ
  • ২৫ নভেম্বর ২০২৬
গণভোট-জনগণের রায়কে অস্বীকার ও ‘জুলাই চার্টার’ বাস্তবায়নে গড়…
  • ২৫ নভেম্বর ২০২৬
১১৬ দেশকে আউট করে কে হলেন মিস ইউনিভার্স ২০২৬?
  • ২৫ নভেম্বর ২০২৬