‘গেস্টরুমে’ যেতে দেরি করায় ঢাবি শিক্ষার্থীকে পেটাল ছাত্রলীগ

১৫ মে ২০২২, ০২:২৭ PM
অভিযুক্ত সালাহউদ্দিন তারেক

অভিযুক্ত সালাহউদ্দিন তারেক © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজয় একাত্তর হলের এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে ওই হলের ছাত্রলীগের এক কর্মীর বিরুদ্ধে। গতকাল রবিবার (১৫ মে) রাতে এই ঘটনা ঘটে বলে জানান ভুক্তভোগী শিক্ষার্থী ও প্রত্যক্ষদর্শী ছাত্রলীগের একাধিক কর্মী।

অভিযুক্ত ছাত্রলীগ কর্মীর নাম সালাহউদ্দিন তারেক। সে বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তারেক বিজয় একাত্তর হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু ইউনুসের অনুসারী। ইউনুস ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনের অনুসারী।

ভুক্তভোগী সিয়াম ফ্রেন্স ল্যাংগুয়েজ এন্ড কালচার বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

ভুক্তভোগী শিক্ষার্থী সিয়াম বলেন, ‘‘সেদিন (১৩ মে) মধুর ক্যান্টিনে সাদ্দাম ভাইয়ের প্রোগ্রাম ছিল। আমি অসুস্থ থাকায় সে প্রোগ্রামে যেতে পারিনি। কিন্তু তারেক (অভিযুক্ত) ভাইয়ের থেকেই ছুটি নিয়েছিলাম। ভাইকে বলেছিলাম যে আমি অসুস্থ, প্রোগ্রামে যেতে পারব না। তখন তিনি আমাকে ছুটি দেন। পরে রাতে আমাকে গেস্টরুমে ডাকেন।’’

‘‘কিন্তু আমার গেস্টরুমে যেতে একটু দেরি হওয়ায় ভাই আমাকে মুরগী হতে বলেন। আমি ইতস্তত বোধ করায় তিনি পায়ের জুতা খুলে আমার গায়ে মারে এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে। আমিও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, উনিও শিক্ষার্থী; সুতরাং আমাকে এরকম অত্যাচার করার অধিকার তো ওনার নাই। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।’’

আরও পড়ুন: ঢাবির সিনেটে শিক্ষক প্রতিনিধি নির্বাচন ২৪ মে

নাম প্রকাশে অনিচ্ছুক প্রত্যক্ষদর্শী এক ছাত্রলীগ কর্মী জানান, তারেক গেস্টরুমে খুবই উগ্র আচরণ করে। সে প্রায়ই জুনিয়রদের গায়ে হাত তোলে। ওরে নিষেধ করলেও সে বাধা মানে না। এগুলো খুব খারাপ লাগে।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে তারেক বলেন, ‘‘আমরা শাসন করি, আমরাই আদর করি। সে আমাদের দুরের কেউ না। আমি এসব ঝামেলায় নাই, রাজনীতি করার ইচ্ছে আছে দীর্ঘ মেয়াদী। সুতরাং অতিরিক্ত কিছু করা থেকে সবসময়ই বিরত থাকি।’’

এ বিষয়ে জানতে চাইলে বিজয় একাত্তর হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু ইউনুস বলেন, ‘‘আমি খোঁজ নিয়েছি। এরকম কোন ঘটনা ঘটেনি।’’

এ বিষয়ে হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. আব্দুল বাছির বলেন, এ বিষয়ে আমি জেনেছি। আমি এখন ঢাকার বাইরে আছি। হলে গিয়ে বিষয়টি দেখব।

প্রসঙ্গত, এর আগেও আবু ইউনুসের অনুসারীদের মধ্যে শিক্ষার্থী নির্যাতনের ঘটনা ঘটেছিল । চলতি বছরের ২৭ জানুয়ারি এই হলের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী আকতারুল ইসলামকে গেস্টরুমে যথাসময়ে উপস্থিত হতে না পারায় শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করেছিলেন ২০১৯-২০ সেশনের তিন ছাত্রলীগ কর্মী। অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদেরকে ছয় মাসের জন্য বহিষ্কার করেছিল হল প্রশাসন। এছাড়াও,গত বছরের নভেম্বরে এক শিক্ষার্থীকে দুই ছাত্রলীগ কর্মী মারধর করেছিল।

যশোরে চলতি মাসেই শুরু হচ্ছে বইপড়া কর্মসূচি
  • ১৫ আগস্ট ২০২৬
এসএসসির কৃতী ২৫ শিক্ষার্থীকে ডিসি ফরিদার অভিনন্দন
  • ১৫ আগস্ট ২০২৬
ফলও সবজি ধোয়ার যে ৮ নিয়ম কমাতে পারে জীবাণু সংক্রমণের ঝুঁকি
  • ১৫ আগস্ট ২০২৬
মেসির বাবার মৃত্যুতে আবেগঘন মন্তব্য করে ইনস্টাগ্রাম রেকর্ড …
  • ১৫ আগস্ট ২০২৬
একাদশে ভর্তি নিয়ে যা বলছে সেন্ট যোসেফ কলেজ
  • ১৫ আগস্ট ২০২৬
অবসর সুবিধার টাকা পেতে শিক্ষকদের আর অফিসে অফিসে ঘুরতে হবে ন…
  • ১৫ আগস্ট ২০২৬