ঢাবির সিনেটে শিক্ষক প্রতিনিধি নির্বাচন ২৪ মে

১৫ মে ২০২২, ১২:৩২ PM
সিনেট ভবন ও ঢাবি লোগো

সিনেট ভবন ও ঢাবি লোগো © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেটে শিক্ষক প্রতিনিধি নির্বাচন আগামী ২৪ মে অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে শিক্ষকদের প্রতিনিধি দল মনোনয়ন জমা দিয়েছেন।

২৪ মে নির্বাচনের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ঢাবি কোষাধ্যক্ষ ও নির্বাচন কমিশনার অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ।

তিনি বলেন, সিনেটের শিক্ষক প্রতিনিধি নির্বাচন আগামী ২৪ মে অনুষ্ঠিত হবে। এদিন সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। প্রায় দুই হাজার শিক্ষক এদিন ভোট দেবেন।

আরও পড়ুন: সমালোচনার মুখে ‘এনায়েতুল্লাহ খান ট্রাস্ট ফান্ড’ বাতিল করেছে ঢাবি

জানা গেছে, সিনেটে ৩৫ জন শিক্ষক প্রতিনিধি ভোটের মাধ্যমে নির্বাচন করা হবে। নির্বাচনে প্রধান দুই প্যানেল আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন নীল দল এবং বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দল তাদের ৩৫ সদস্যের মনোনীত প্যানেল রেজিস্টার কার্যালয়ের নির্বাচন শাখায় জমা দিয়েছে। ১৬ মে প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ। এর মধ্যে কোনো দল চাইলে তাদের প্রার্থিতা প্রত্যাহার করতে পারবে।

প্রসঙ্গত, সিনেটে সর্বশেষ শিক্ষক প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠিত হয় ২০১৭ সালের ২২ মে। সেসময় আওয়ামীপন্থী নীল দলের ৩৩ জন ও বিএনপিপন্থী সাদা দলের দুই জন শিক্ষক প্রতিনিধি নির্বাচিত হয়।

আন্তবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতায় ঢাবিকে হারিয়ে চ্যাম্প…
  • ১৫ আগস্ট ২০২৬
আওয়ামী লীগের সাবেক এমপি গ্রেপ্তার
  • ১৫ আগস্ট ২০২৬
বদলির জন্য আইডি-পাসওয়ার্ড পেতে শুরু করেছেন শিক্ষকরা
  • ১৫ আগস্ট ২০২৬
ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্প, নিহত ২০
  • ১৫ আগস্ট ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে ট্রান্সকম গ্রুপ, আবেদন ১৯ আগস্ট পর্…
  • ১৫ আগস্ট ২০২৬
সরকারি কর্মকর্তার সীল-স্বাক্ষর জাল করে ভুয়া নিয়োগপত্র প্রদা…
  • ১৫ আগস্ট ২০২৬