বৌদ্ধ পূর্ণিমার ছুটি শেষে রাবির ক্লাস শুরু ১৬ মে

০৯ মে ২০২২, ১২:৪৮ PM
ছুটি শেষে রাবির ক্লাস শুরু ১৬ মে

ছুটি শেষে রাবির ক্লাস শুরু ১৬ মে © ফাইল ছবি

আগামী ১৫ মে বৌদ্ধ পূর্ণিমার ছুটি শেষে ১৬ মে (সোমবার) থেকে শুরু হবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একাডেমিক ক্লাস কার্যক্রম। সোমবার (৯ মে) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে দ্যা ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য জানিয়েছেন। 

অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে জানান, শবে কদর, মে দিবস ও ঈদুল ফিতরের ছুটির পাশাপাশি সাপ্তাহিক শুক্র ও শনিবারের ছুটি শেষে ১৫ তারিখ থেকে একাডেমিক কার্যক্রম শুরু হওয়ার কথা ছিল। তবে আগামী ১৫ মে বৌদ্ধ পূর্ণিমার ছুটি থাকায় ১৬ মে সোমবার থেকে একাডেমিক ক্লাস কার্যক্রম শুরু হবে।

আরও পড়ুন: রাবি ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবে ডিপ্লোমা পাশ শিক্ষার্থীরা

এর আগে শবে কদর, মে দিবস ও ঈদুল ফিতর উপলক্ষে ২৪ এপ্রিল থেকে ১২ মে পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম। তবে ১৩ মে ও ১৪ মে (শুক্রবার, শনিবার) সাপ্তাহিক এবং ১৫ মে বৌদ্ধ পূর্ণিমার ছুটি শেষে শুরু হবে একাডেমিক ক্লাস। 

এদিকে গত ২৭ এপ্রিল থেকে ৫ মে পর্যন্ত অফিসিয়াল কার্যক্রম বন্ধ থাকার পর সাপ্তাহিক ছুটি শেষে ৮ মে থেকে চালু হয়েছে বিশ্ববিদ্যালয়ের অফিস সমূহ। একই দিনে খুলে দেয়া হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো।

আদালত ভবন থেকে পড়ে কলেজ ক্যাশিয়ারের মৃত্যু, রহস্য ঘিরে তদন্ত
  • ০৭ অক্টোবর ২০২৬
মেসির এক গোল, দুই অ্যাসিস্ট, জয় দিয়ে বিদায় আর্জেন্টাইন মহাত…
  • ০৭ অক্টোবর ২০২৬
বিদায়ী ম্যাচে অবশেষে গোলের দেখা মেসির, ৩-০ ব্যবধানে আর্জেন্…
  • ০৭ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শি…
  • ০৭ অক্টোবর ২০২৬
ভোরে বিদায়ী ম্যাচে মাঠে নামছেন মেসি, মোবাইলে খেলা দেখবেন যে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চসিক ভবনে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী বগার অবস্থান, গ্রেফতা…
  • ০৭ অক্টোবর ২০২৬