জাবিতে প্রথম বর্ষের সশরীরে ক্লাস শুরু ২৩ মে

২৪ এপ্রিল ২০২২, ০৪:১৫ PM
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় © টিডিসি ফটো

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের (৫০তম ব্যাচের) শিক্ষার্থীদের সশরীরে শিক্ষা কার্যক্রম চালু করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আগামী ২৩ মে থেকে সশরীর শিক্ষা কার্যক্রম চালু হবে।

রোববার (২৪ এপ্রিল) দুপুরে হল প্রাধ্যক্ষদের নিয়ে আসন বণ্টন সভায় এ সিদ্ধান্ত হয়েছে বলে নিশ্চিত করেছেন কমিটির সভাপতি অধ্যাপক মোহা. মুজিবুর রহমান।

আরও পড়ুন: ডেন্টালে দেশসেরা নাসরিন সুলতানা ইভা

তিনি দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, শুরু থেকেই ৫০তম ব্যাচ অনলাইন ক্লাস করে আসছে। ঈদ ও গ্রীষ্মকালীন ছুটি শেষে ১৭-২২ মে পর্যন্ত আবারো তাদের অনলাইনে ক্লাস হবে। এরপর ২৩ মে থেকে তারা সশরীরে ক্লাস করতে পারবে।

তিনি আরও বলেন, শিক্ষার্থীরা ঢাকা ও তার আশেপাশে থেকে সশরীরে ক্লাসে অংশ নেবে। তাদের যাতায়াতে বিশেষ বাসের ব্যবস্থা করা হবে। এরপরও কোনো শিক্ষার্থীর যদি বাইরে থাকার ব্যবস্থা না থাকে তাহলে সংশ্লিষ্ট হল প্রাধ্যক্ষের সুপারিশে তাদের হলে থাকার ব্যবস্থা করা হবে। নতুন দুটি হল শিগগির উদ্বোধন হবে। এরপর তাদেরকে হলে রাখার ব্যবস্থা করা হবে।

ট্যাগ: জাবি
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয…
  • ০৭ অক্টোবর ২০২৬
হাসতে হাসতেই কাঁদলেন মেসি, বিদায়ী বক্তব্যে যা বললেন আর্জেন্…
  • ০৭ অক্টোবর ২০২৬
ভোটে হেরেছিলেন হাসনাত আবদুল্লাহর কাছে, এবার হারালেন দলীয় পদ
  • ০৭ অক্টোবর ২০২৬
অর্ধশত জনবল নিয়োগ দেবে বুয়েট, আবেদন অনলাইনে
  • ০৭ অক্টোবর ২০২৬
মবের শিকার শিক্ষক-শিক্ষার্থীদের অভিযোগ তদন্ত করবে জাতিসংঘ, …
  • ০৭ অক্টোবর ২০২৬
প্রাধ্যক্ষসহ ৪ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলার জেরে গভীর রাতে চ…
  • ০৭ অক্টোবর ২০২৬