রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার হবে বিশ্বমানের: ভিসি

২১ এপ্রিল ২০২২, ০৭:৪৬ PM
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাবি ভিসি

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাবি ভিসি © টিডিসি ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার বলেছেন, রাবিতে অনেক গবেষণা হয়ে থাকে। এসব গবেষণাকে জাতীয় ও আন্তর্জাতিক পরিসরে ছড়িয়ে দেবার লক্ষ্যে উদ্যোগ নেয়া হয়েছে। এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার বিশ্বমানের হয়ে উঠবে।

বৃহস্পতিবার (২১ এপ্রিল) দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারে সংগৃহীত ও সংরক্ষিত ডিগ্রিপ্রাপ্ত থিসিস সমূহের অনলাইন ডিজিটাল রিপোজিটরি ওয়েবে উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

রাবি উপাচার্য বলেন, আমাদের শিক্ষা ব্যবস্থায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই রিপোজিটরি ওয়েবে উন্মুক্তকরণের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার আরো বেশি উন্নত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

আরও পড়ুন: এবার রাবির ভর্তি পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে

জানা গেছে, ২০১৪ সালে বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারকে ডিজিটাইজড করার পরিকল্পনা সিন্ডিকেটে অনুমোদিত হয়। রিপোজিটরিতে পিএইচডি, এমফিল ও মাস্টার্স থিসিস সংরক্ষণ করা হবে। বিশ্ববিদ্যালয়ের ওয়েসাইটে প্রবেশ করে RUCL Institutional Repository এই লিংকে ক্লিক করে থিসিসগুলো দেখা যাবে। এখানে এক হাজার ৭৫৭টি থিসিস সংরক্ষিত আছে।

উদ্বোধন শেষে উপাচার্যের নেতৃত্বে সংশ্লিষ্ট কমিটির সদস্যবৃন্দ গ্রন্থাগার সংস্কার ও আধুনিকায়ন পরিকল্পনা নিয়ে গ্রন্থাগারের বিভিন্ন অংশ সরেজমিন পরিদর্শন করেন। এসময় পরামর্শক প্রতিষ্ঠান এক্যুমেন আর্কিটেক্ট অ্যান্ড প্ল্যানার লি. ও নৈঋত আর্কিটেক্ট গ্রন্থাগার সংস্কার ও আধুনিকায়ন পরিকল্পনা উপস্থাপন ও প্রাসঙ্গিক বিষয়ে মতবিনিময় করা হয়।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যদ্বয় অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া ও অধ্যাপক মো. সুলতান-উল-ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক মো. অবায়দুর রহমান প্রামানিক, জনসংযোগ দফরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে, গ্রন্থাগারের প্রশাসক অধ্যাপক মো. হাবিবুর রহমানসহ সংশ্লিষ্ট অন্য শিক্ষক ও কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

৬০৩ পরিচ্ছন্নতাকর্মী, ১২ ট্রাক, বিপুল পরিমাণ ব্যয়—তবু রাস্ত…
  • ১৫ আগস্ট ২০২৬
ফলাফল নয়, ভিন্ন পরিকল্পনায় এগোতে চায় বাংলাদেশ
  • ১৫ আগস্ট ২০২৬
পল্লী বিদ্যুৎ সমিতিতে চাকরি, আবেদন ২৭ আগস্ট পর্যন্ত
  • ১৫ আগস্ট ২০২৬
কেন্দুয়ায় প্রাথমিকে প্রধান শিক্ষকের ১১০ পদ শূন্য, পাঠদান ব…
  • ১৫ আগস্ট ২০২৬
এইচএসসির সনদেই স্নাতক পাসের চাকরি, পেয়েছেন পদোন্নতিও, উদ্যো…
  • ১৫ আগস্ট ২০২৬
ক্যান্সার রোগীর মৃত্যুর পর চিকিৎসকদের ওপর হামলা, ওয়ার্ডবয় হ…
  • ১৫ আগস্ট ২০২৬